advertisement

Covid-19: ট্রেনের কামরায় ৩ লক্ষের বেশি আইসোলেশন বেড, করোনা রুখতে একাধিক সিদ্ধান্ত ভারতীয় রেলের

Last Updated:

সংক্রমণের সংখ্য়া এতই বাড়ছে যে হাসপাতালগুলিতেও বেড ও অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। আর তাই করোনা কালে বিশেষ পদক্ষেপ করেছে ভারতীয় রেল (Indian Railways)।

#নয়াদিল্লি: দ্বিতীয় ঢেউয়ে করোনার (Corona) দাপটে ত্রস্ত গোটা দেশ। সংক্রমণের সংখ্য়া এতই বাড়ছে যে হাসপাতালগুলিতেও বেড ও অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে। আর তাই করোনা কালে বিশেষ পদক্ষেপ করেছে ভারতীয় রেল (Indian Railways)। মহামারীর সঙ্গে লড়াই করতে এবার 'অক্সিজেন এক্সপ্রেস' নামক ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল (Piyush Goyal) জানিয়েছেন, এই ট্রেনের মাধ্যমে একসঙ্গে অনেকগুলি অক্সিজেন সরবরাহ করা যাবে এবং অনেক দ্রুত অক্সিজেন পাবেন রোগীরা। এই ট্রেনগুলি যাতে দ্রুত পৌঁছতে পারে তার জন্য গ্রিন করিডোরেরও ব্যবস্থা করা হচ্ছে।
টুইট করে পীযূষ গয়াল জানান, লিকুইট মেডিক্যাল অক্সিজেন ও অক্সিজেন সিলিন্ডার এই ট্রেনগুলিতে করে সরবরাহ করা হবে। কারণ করোনা চিকিৎসায় পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন থাকা জরুরি। তিনি লেখেন, "কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়তে কোনও ফাঁক রাখছে না ভারতীয় রেল। এবার আমরা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের ব্যবস্থা করছি যেখানে গ্রিন করিডোরের মাধ্যমে অক্সিজেন পৌঁছে যাবে রোগীদের কাছে।"
advertisement
তবে শুধু অক্সিজেনই নয়। ট্রেনের মধ্যেই আইসোলেশন বেডের ব্যবস্থা করছে সরকার। জানিয়েছেন রেলমন্ত্রীই। আরও একটি পোস্টে পীযূষ গয়াল জানিয়েছেন যে, রাজ্যগুলির চাহিদার উপর ভিত্তি করে ট্রেনে মোট ৩ লক্ষ আইসোলেশন বেডের ব্যবস্থা করা সম্ভব।
advertisement
টুইটে তিনি লিখছেন, "নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াই করছে। শকুর বস্তি স্টেশনে ৫০টি আইসোলেশন কামরায় মোট ৮০০ বেডের ব্যবস্থা করা হয়েছে। দিল্লির আনন্দ বিহার স্টেশনে ২৫টি কোচের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রাজ্যে ট্রেনের কামরায় ৩ লক্ষের বেশি আইসোলেশন বেড তৈরি সম্ভব।"
advertisement
প্রসঙ্গত, দ্বিতীয় ঢেউয়ে (Second Wave) আরও ভয়াবহ আকার নিয়েছে করোনা। ঝড়ের গতিতে সংক্রমিত হচ্ছে ভাইরাস। রবিবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২.৬১ লক্ষ মানুষ। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১.৪৭ কোটি। এই সংখ্যা নতুন রেকর্ড তৈরি করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid-19: ট্রেনের কামরায় ৩ লক্ষের বেশি আইসোলেশন বেড, করোনা রুখতে একাধিক সিদ্ধান্ত ভারতীয় রেলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement