advertisement

India Pakistan: একাধিক শহর, মিলিটারি স্টেশন ছিল লক্ষ্য! কিছুই না পেরে পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা পাকিস্তানের! মৃত দুই পড়ুয়া

Last Updated:

India Pakistan: পাকিস্তানের হামলায় প্রাণ হারিয়েছে কাশ্মীরের দুই ছাত্র

একাধিক শহর, মিলিটারি স্টেশন ছিল লক্ষ্য! কিছুই না পেরে পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা পাকিস্তানের! মৃত দুই পড়ুয়া
একাধিক শহর, মিলিটারি স্টেশন ছিল লক্ষ্য! কিছুই না পেরে পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা পাকিস্তানের! মৃত দুই পড়ুয়া
নয়াদিল্লি: বৃহস্পতিবার রাতেও একাধিক হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতের একাধিক শহর, মিলিটারি স্টেশন লক্ষ‍্য করে হামলার চেষ্টা করেছে পাকিস্তান। শুক্রবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে জানালেন ভারতের বিদেশ সচিব। পাশাপাশি পাকিস্তানের হামলায় প্রাণ হারিয়েছে কাশ্মীরের দুই ছাত্র, এদিন সাংবাদিক বৈঠকে জানালেন তিনি।
শুক্রবার তিনি বলেন, ‘‘পাকিস্তান ভারতের একাধিক শহর, মিলিটারি স্টেশন লক্ষ্য করেছিল। ভারত যথাযথ ভাবে তা প্রতিহত করেছে। পাকিস্তান অবশ্য এইসব তাদের স্টেট মেশিনারি ব্যবহার করে আগের মতই অস্বীকার করছে। আমি গতকাল বলেছিলাম পুঞ্চে গুরুদ্বোয়ারে হামলা করেছে। ওরা সেটা অস্বীকার করে বলতে চাইছে ভারতীয় বায়ু সেনা নাকি হামলা করেছে।’’
advertisement
advertisement
কাশ্মীরের বর্তমান মুখ‍্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছিলেন পাকিস্তানের হামলায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চে। আহত হয়ে প্রচুর জন ভর্তি হাসপাতালে। পুঞ্চে দুই পড়ুয়ার মৃত‍্যুর খবর এবার জানালেন বিদেশ সচিব। তিনি বলেন, ‘‘একাধিক জায়গায় ভারী গোলাবর্ষণ করেছে পাকিস্তান। পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। দুই ছাত্রের মৃত‍্যু হয়েছে। আরও এক জায়গায় স্কুলে হামলা চালানো হয়েছিল। স্কুল বন্ধ থাকায় বড় জীবনহানি আটকানো গিয়েছে।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘আমরা আমাদের শহরকে আক্রমণ করব! এমন স্বপ্ন/ফ্যান্টাসি পাকিস্তান দেখতে পারে। পাকিস্তান একের পর এক মিথ্যা কথা ও তথ্য দিয়ে চলেছে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India Pakistan: একাধিক শহর, মিলিটারি স্টেশন ছিল লক্ষ্য! কিছুই না পেরে পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা পাকিস্তানের! মৃত দুই পড়ুয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম
  • বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

  • দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সতর্কতা জারি

  • দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement