advertisement

রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ‘কড়া’ ভারত

Last Updated:

সন্ত্রাস থামানোর প্রশ্নে কোণঠাসা হয়ে পড়ায় কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করে ফের একবার বিতর্ক উস্কে দিল পাকিস্তানের মুখ্যমন্ত্রী ৷

#ওয়াশিংটন: রবিবারের উরি সন্ত্রাসের পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা ৷ উরি সন্ত্রাসের জবাব হিসেবে বিশ্ব মঞ্চে কূটনৈতিক চালে প্রতিবেশী রাষ্ট্রকে একঘরে করার নীতি নিয়েছে কেন্দ্র ৷ সন্ত্রাস থামানোর প্রশ্নে কোণঠাসা হয়ে পড়ায় কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করে ফের একবার বিতর্ক উস্কে দিল পাকিস্তানের মুখ্যমন্ত্রী ৷
কাশ্মীর নিয়ে বলতে উঠে বুরহানের প্রসঙ্গ টেনে আনেন পাক প্রধানমন্ত্রী।  রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার মতো আন্তর্জাতিক মঞ্চ হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানিকে যুব নেতা হিসেবে বর্ণনা দিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ বর্তমানে কাশ্মীরের ‘জনপ্রিয় ও শান্তিপূর্ণ স্বাধীনতা আন্দোলনের মুখ’ হিসেবে উঠে এসেছে সে। পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই শরিফের অভিযোগের মুখের মত জবাব দেয় ভারত ।
advertisement
রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত জানায়, ‘পাক মদতেই বিভিন্ন জঙ্গি সংগঠনের বাড়বাড়ন্ত ৷ বহু জঙ্গি সংগঠনকেই অর্থের ৷ অস্ত্র দেয় পাকিস্তান ৷ পাক প্রধানমন্ত্রী আজ নিজেই তা প্রমাণ করেছেন ৷ হিজবুল জঙ্গি কমান্ডারকে নিজেই স্বীকৃতি দিচ্ছেন ৷ ভারত কোনওমতেই সন্ত্রাসবাদকে সমর্থন করে না ৷ সন্ত্রাসবাদের হাত থেকে কাশ্মীরবাসীকে রক্ষা করতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ ও যথেষ্ট সক্ষম ৷’ রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে জানাল ভারত ৷
advertisement
advertisement
উরিতে জঙ্গি হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান ৷ বর্তমানে দু’দেশের মধ্যে যা পরিস্থিতি তাতে, কোনওমতেই দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা যাবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাষ্ট্রসঙ্ঘের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ‘কড়া’ ভারত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement