advertisement

একেবারেই সাফ হয়ে যাবে প্রতিপক্ষের এয়ারবেস, যুদ্ধাস্ত্রের বাজারে নতুন ত্রাস নিয়ে এল চিন, দেখুন ভিডিও

Last Updated:

১৭ তারিখ এক বিশেষ ধরণের মারণ যুদ্ধাস্ত্র সামনে নিয়ে এল চিন৷

#নয়াদিল্লি: একাধিক দেশের সঙ্গে এখন চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ খারাপ জায়গায়৷ তারমধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক কার্যত বেশ তিক্ত৷ গালওয়ান সীমান্তে ২ দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের পর একাধিক দ্বিপাক্ষিক স্তরে কথা হলেও শক্তি শানাচ্ছে দু'পক্ষই৷ এরইমধ্যে ১৭ তারিখ এক বিশেষ ধরণের মারণ যুদ্ধাস্ত্র সামনে নিয়ে এল চিন৷
নতুন এই যুদ্ধাস্ত্রের নাম Tianlei 500 বা স্কাই থান্ডার (Sky Thunder)৷ শত্রুপক্ষের ক্ষেত্রে মারণ এই নতুন এই যুদ্ধাস্ত্র৷ এই অস্ত্র ব্যবহার করে নিমেষে বিপক্ষের এয়ারবেস ধ্বংস করে দিতে পারবে তারা৷ JS OW AGM 154A Weapon System-র আদলে তৈরি হয়েছে এই স্কাই থান্ডার৷ এই যুদ্ধাস্ত্রের মুখ আপাতত মার্কিন মুলুকের নেভি বাহিনীর দিকে তাক করা রয়েছে৷
advertisement
দেখুন কেমন দেখতে
advertisement
এই যুদ্ধাস্ত্র ব্যবহার করতে হলে একেবারে ওপর গিয়ে একের পর এক বোমা ফেলা যাবে এর থেকে৷ এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে নির্দিষ্ট লক্ষ্যে অটোমেটিকভাবেই বোমা নিক্ষেপ করা যাবে৷ লেসার ভিত্তিক ও GPS ভিত্তিক ন্যাভিগেশন পদ্ধতিতে লক্ষ্যভেদ করবে বোমা৷ ৬০ কিলোমিটার অবধি পৌঁছে যাবে এই বোমা৷
advertisement
এই স্কাই থান্ডার এক নিমেষে ৬০০০ স্কোয়ার মিটার এলাকা সাফ করে দিতে পারে৷ মোট ২৪৯ টি অস্ত্র বহন করতে সক্ষম এটি। সেই যুদ্ধাস্ত্রগুলির আকার হতে পারে এক একটি টেনিস বলের মতো৷ মোট ৫০০ কেজি ওজন বইতে পারে এই মারণাস্ত্রটি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
একেবারেই সাফ হয়ে যাবে প্রতিপক্ষের এয়ারবেস, যুদ্ধাস্ত্রের বাজারে নতুন ত্রাস নিয়ে এল চিন, দেখুন ভিডিও
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement