advertisement

Condom Distribution: মহারাষ্ট্রের এই গ্রামে দেদার বিলি হচ্ছে কন্ডোম! কারণ...

Last Updated:

এর মাধ্যমেই ভয়ঙ্কর রোগ প্রতিরোধের রাস্তা খুঁজছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা৷

#পুণে: আগামী ৩-৪ মাসের মধ্যে গর্ভবতী হলে বিপদ! এমনই আশঙ্কা চিকিৎসকদের৷ সে কারণে পুণের বেলসর গ্রামে দেদার বিলি করা হচ্ছে কন্ডোম (Condom)৷ গ্রামের সরপঞ্চ ও স্বাস্থ্যকর্মীদের তত্বাবধানে মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে গর্ভনিরোধের এই বিশেষ বস্তু৷ এর মাধ্যমেই ভয়ঙ্কর রোগ প্রতিরোধের রাস্তা খুঁজছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা৷
মহারাষ্ট্রের পুণেতে ছড়িয়ে পড়েছে মারণ জিকা ভাইরাস (Zika Virus Maharashtra)৷ করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আসন্ন৷ তার মধ্যেই মাথা চারা দিয়েছে ভয়ঙ্কর জিকা ভাইরাস৷ জুলাই মাসেই পুণের বেলসার গ্রামের (Pune Belsar Village Zika Virus)এক মহিলার শরীরে প্রথম মেলে জিকা ভাইরাস৷ ওই মহিলার শরীরে জিকা ভাইরাস ছাড়া বাসা বেঁধেছিল চিকুনগুনিয়া৷ তিনি আপাতত পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন৷ তার পরিবারের কোন সদস্যেরও জিকা ভাইরাসের কোনও উপসর্গ নেই৷ সেই কারণেই পুণের এই গ্রামে বাড়তি সতর্কতা নিতে শুরু করেছে প্রশাসন৷
advertisement
বিভিন্ন স্বাস্থ্য সচেতনার শিবিরের আয়োজন করা হচ্ছে এবং জিকা ভাইরাস রোধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে৷ আগামী ৪ মাসের মধ্যে কোনও মহিলা যাতে গর্ভবতী না হন, সেই উপদেশ দেওয়া হচ্ছে৷ এবং সেই কারণেই বিলি করা হচ্ছে কন্ডোম৷ তবে কেন মহিলাদের প্রেগন্যান্ট না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে? বেলসর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা ডাঃ ভরত সিনটোলে জানাচ্ছেন যে, মশার (অ্যাডিস ইজিপ্টি) কামড়ে ছড়ায় জিকা ভাইরাস৷ কোনও পুরুষ এই রোগে আক্রান্ত হয়ে সহবাস করলে তা তার সঙ্গীর মধ্যে ছড়িয়ে যায়৷ যে কোনও পুরুষের শুক্রাণুর মধ্যে ৪ মাস পর্যন্ত জীবিত থাকে এই জিকা ভাইরাস! ফলে এর মধ্যে তার দ্বারা কোনও মহিলা গর্ভবতী হলে, ভ্রুণও জিকা ভাইরাসে আক্রান্ত হয়৷
advertisement
advertisement
জিকা ভাইরাসের উপসর্গ (Zika Virus Symtoms) ডেঙ্গুর মতো৷ জ্বর, গা-হাত-পায়ে ছোট ছোট দানা দেখা যায়৷ সঙ্গে শরীরে ব্যথাও হয়৷ জিকার রোধে কোনও ভাইরাস নেই, নেই কোনও সঠিক চিকিৎসা৷ একমাত্র উপায় সচেতনতা ও সাবধানতা বজায় রাখা৷ যার জেরেই পুণের এই গ্রামে এমনভাবে কন্ডোম বিলির ব্যবস্থা করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Condom Distribution: মহারাষ্ট্রের এই গ্রামে দেদার বিলি হচ্ছে কন্ডোম! কারণ...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement