advertisement

জঞ্জালের সঙ্গে সেলফি তুলুন আর জিতে নিন স্মার্টফোন !

Last Updated:

এবার ডাস্টবিনের সামনে সেলফি তুললেই মিলবে স্মার্টফোন ৷ স্বচ্ছ ভারত ক্যাম্পেনের অধীনে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷

#জামশেদপুর: এবার ডাস্টবিনের সামনে সেলফি তুললেই মিলবে স্মার্টফোন ৷ স্বচ্ছ ভারত ক্যাম্পেনের অধীনে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে ঘুরতে যাওয়া সব ক্ষেত্রেই এখন সেলফি মাস্ট ৷ তাই ‘স্বচ্ছ ভারত’-এর প্রচারেও সেলফিকেই হাতিয়ার করেছে ঝাড়খণ্ডের জামশেদপুরের একটি প্রস্তাবিত পুরসভা। জামশেদপুরের ম্যাঙ্গো নোটিফায়েড এরিয়া কমিটির তরফে জানানো হয়েছে যারা ডাস্টবিনের সামনে দাঁড়িয়ে সেরা ছবি তুলবে তারা পাবেন একটি স্মার্টফোন ৷
ম্যাঙ্গো নোটিফায়েড এলাকায় ৩ লক্ষ মানুষের বাস। সাধারণ মানুষকে ডাস্টবিন ব্যবহারে উৎসাহিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ সেলফির একট কনটেস্ট করা হবে ৷ তাদের মধ্যে তিনটি সেরা সেলফি বেছে নিয়ে তাদের পুরষ্কার দেওয়া হবে ৷ গান্ধি জয়ন্তীতে জয়ীদের স্মার্টফোন পুরষ্কারে দেওয়া হবে ৷ এছাড়া প্রথম ৫০টি সেলফিকে সার্টিফিকেট দেওয়া হবে শহরকে পরিষ্কার রাখার জন্য ৷
advertisement
যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তাদের ডাস্টবিনের সঙ্গে তোলা সেলফি কমিটি অফিসে পাঠাতে হবে বা MNAC-র ফেসবুক পেজে শেয়ার করতে হবে ৷ ৩০ সেপ্টম্বর এই প্রতিযোগিতার শেষ দিন ৷ পরে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজন বিজেতাকে বেছে নেওয়া হবে।
advertisement
নোটিফায়েড এরিয়া কমিটির স্পেশাল অফিসার সঞ্জয় কুমার জানিয়েছেন, ‘ আজকের যুব সমাজ সেলফি তুলতে মগ্ন ৷ তাই শহরকে পরিষ্কার রাখার বিষয়ে তাঁদের সচেতন করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জঞ্জালের সঙ্গে সেলফি তুলুন আর জিতে নিন স্মার্টফোন !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement