advertisement

মোদি 2.0: প্রথম বড় সিদ্ধান্ত, বাড়ানো হল স্কলারশিপের হার

Last Updated:
#নয়াদিল্লি: বিপুল জনমতে ফের ক্ষমতায় মোদি সরকার ৷ শপথের পর শুক্রবারই মোদির মন্ত্রিসভার প্রথম বৈঠক ৷ প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও চমক দিতে চলেছে মোদি সরকার ৷ দ্বিতীয় সংস্করণে আরও বড় সংস্কারমূলক সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি সরকার বলেই খবর ৷ মোদি সরকারের নয়া ক্যাবিনেটের বৈঠকের প্রথমদিনেই মিলল তাঁর ইঙ্গিত ৷ নিরাপত্তা বাহিনীর সন্তানদের স্কলারশিপের বাড়ানোর সিদ্ধান্ত এদিন ঘোষণা করল মোদির নয়া ক্যাবিনেট ৷
দ্বিতীয় মোদি মন্ত্রিসভায় রয়েছেন, ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন রাষ্ট্রমন্ত্রী ও ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ৷ মোদি সরকারের দ্বিতীয় দফায় প্রথম মন্ত্রিসভার বৈঠকে নেওয়া প্রথম বড় সিদ্ধান্ত, বাড়ানো হল নিরাপত্তাবাহিনীর পরিবারের স্কলারশিপ ৷ নিরাপত্তাবাহিনীতে কর্মরতদের ছেলেদের স্কলারশিপ বেড়ে হল ২ হাজার ৫০০ টাকা ৷ আগে ছেলেরা পেত ২ হাজার টাকা ৷ মেয়েদের স্কলারশিপ বেড়ে দাঁড়াল ৩ হাজার টাকা ৷ আগে মেয়েরা পেত ২ হাজার ২৫০ টাকা ৷
advertisement
এই সুবিধা পাবেন সব ধরনের নিরাপত্তাবাহিনীর সন্তানেরাই ৷ এই যোজনার আওতায় পড়বেন জঙ্গিহানায় নিহত পুলিশকর্মীদের পরিবারও ৷ ন্যাশনাল ডিফেন্স ফান্ড থেকে এর জন্য অর্থ বরাদ্দে অনুমোদন মন্ত্রিসভার ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি 2.0: প্রথম বড় সিদ্ধান্ত, বাড়ানো হল স্কলারশিপের হার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement