advertisement

অবৈধ গর্ভপাতও চলত ‘বাবা’-র ডেরায় ? তদন্তে হরিয়ানা পুলিশ

Last Updated:

ডেরার মধ্যে যে হাসপাতাল ছিল সেখানে অবাধে গর্ভপাতের হদিশ মিলেছে ৷

#রোহতক: গত কয়েকদিন ধর্ষক বাবার ডেরায় তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী ৷ এর আগে বাবার ডেরায় মজুত করা প্রচুর আগ্নেয়াস্ত্র হরিয়ানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় তিন হাজার ডিজাইনার পোশাক, ১৫০০ জুতো, নম্বরহীন বিলাসবহুল গাড়ি, ও নগদ টাকা। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে সিরসায় রাম রহিমের ডেরায় তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী ৷
রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷ গতকালই চিকিৎসকেরা জানিয়েছেন রাম রহিম একজম সেক্স অ্যাডিক্ট ৷ এর আগে তার ডেরায় এমন সমস্ত জিনিস পাওয়া গিয়েছে যা থেকে ডেরায় যথেচ্ছ যৌনাচারের প্রমাণ মিলেছে ৷ এবার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ডেরার মধ্যে যে হাসপাতাল ছিল সেখানে অবাধে গর্ভপাতের হদিশ মিলেছে ৷
advertisement
জানা গিয়েছে একাধির সাধ্বী তার যৌন লালসার শিকার হয়েছে ৷ ডেরা থেকে মিলেছে প্রচুর গর্ভনিরোধক ও কন্ডোম। শাহ সতনম জি সুপার স্পেশালিটি হাসপাতালের রেকর্ড বুকে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়েছে। গর্ভপাতের কিছু নিয়ম রয়েছে ৷ কিন্তু তা ডেরায় মানা হত না ৷ অন্তত ছ’টি ক্ষেত্রে অবৈধ ভাবেই গর্ভপাত করার প্রমাণ মিলেছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অবৈধ গর্ভপাতও চলত ‘বাবা’-র ডেরায় ? তদন্তে হরিয়ানা পুলিশ
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement