advertisement

Shuvanshu Shukla: প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, অশোক চক্র পুরস্কার পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা!

Last Updated:

মহাকাশ অভিযানের পাইলট হিসেবে দলে যোগ দিয়েছিলেন শুভাংশু শুক্লা৷ গ্রুপ ক্যাপ্টেন হিসেবে মহাকাশ অভিযানের গুরুদায়িত্ব ছিল তাঁরই কাঁধে৷

অশোক চক্র সম্মানে ভূষিত হচ্ছেন শুভ্রাংশু শুক্লা ৷
অশোক চক্র সম্মানে ভূষিত হচ্ছেন শুভ্রাংশু শুক্লা ৷
অশোক চক্র পুরস্কারে সম্মানিত হতে চলেছেন ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন এবং ইসরোর প্রথম বিজ্ঞানী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা মহাকাশচারী শুভাংশু শুক্লা৷ ২০২৫ সালের জুন মাসে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শুভাংশু শুক্লা৷ প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখার কৃতিত্ব অর্জন করেন তিনি৷
সামরিক ক্ষেত্রের বাইরে সাহসিকতা প্রদর্শনের জন্য দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান অশোক চক্র৷ যে দলটির সঙ্গে শুভাংশু শুক্লা মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন, তার মধ্যে পোল্যান্ড এবং হাঙ্গেরির দু জন বিশেষজ্ঞ ছিলেন৷ ওই মহাকাশ অভিযানের পাইলট হিসেবে দলে যোগ দিয়েছিলেন শুভাংশু শুক্লা৷ গ্রুপ ক্যাপ্টেন হিসেবে মহাকাশ অভিযানের গুরুদায়িত্ব ছিল তাঁরই কাঁধে৷ ১৮ দিনের মহাকাশ অভিযানে ষাটটিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন শুভাংশু শুক্লা৷ তার মধ্যে সাতটি পরীক্ষার নেতৃত্বে ছিল ইসরো৷
advertisement
এ দিনই সাহসিকতার জন্য সশস্ত্র বাহিনীর ৭০ জন পুরস্কার প্রাপকের নামে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ তার মধ্যে ছ জনকে মরণোত্তর সম্মান দেওয়া হবে৷
advertisement
এর পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে দেশকে গর্বিত করার জন্য উত্তর প্রদেশ সরকারও ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে সম্মানিত করবে৷ ২০২৬ সালের উত্তর প্রদেশ দিবস উদযাপনের সময় শুভাংশু শুক্লাকে উত্তর প্রদেশ গৌরব সম্মানে ভূষিত করা হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shuvanshu Shukla: প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, অশোক চক্র পুরস্কার পাচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা!
Next Article
advertisement
Soumen Mahapatra: শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
শুক্রবার অভিষেকের সভায় ছিলেন, শনিবার বিজেপি প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ! ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন
  • ফের চর্চায় তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র৷

  • বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করলেন তমলুকের তৃণমূল বিধায়ক৷

  • শুক্রবারই কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন সৌমেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement