advertisement

‘একটা কেউ চটি দিন, রক্তমাখা খালি পায়ে আর হাঁটতে পারছি না’

Last Updated:

ত্রিলোক কুমার পরিযায়ী শ্রমিক ৷ গোরখপুর থেকে গুজরাটে গিয়ে কাজ করত সে ৷ করোনার লকডাউনে আজ কাজ তো বন্ধ ৷ কিন্তু কতদিন আর অন্য জায়গায় বন্দি হয়ে থাকা যায়৷ শ্রমিক ট্রেনে নামও লিখিয়ে ছিলেন, কিন্তু তাঁর নাম ডাকা হয়নি ৷

#লখনউ: রক্ত থামতেই চাইছে না ৷ ঝরেই যাচ্ছে ৷ হাতে রাখা আধা পরিষ্কার কাপড় দিয়ে রক্তমাখা পা মুছে নিলে চোখে পড়ছে বড় বড় ফোস্কা ও কাঁটা-ছেঁড়া ৷ ব্যথাটাকে যেন সহ্য করে নিয়েছে গোরখপুরের বাসিন্দা ত্রিলোক কুমার ৷ বয়স ৩২ হলেও, ক্লান্তি মাখা মুখে বয়স বোঝা দায় ৷ যখনই সুযোগ পাচ্ছেন ত্রিলোক, গাছের তলায় একটু জিরিয়ে নিচ্ছেন ৷ জল খাচ্ছেন ৷ কাঁধের ব্যাগ থেকে কখনও বিস্কুট, মুড়ি, চিঁড়ে বার করে গালে ফেলছেন ৷ তারপর ফের যাত্রা শুরু ৷
ত্রিলোক কুমার পরিযায়ী শ্রমিক ৷ গোরখপুর থেকে গুজরাটে গিয়ে কাজ করতেন ৷ করোনার লকডাউনে আজ কাজ তো বন্ধ ৷ কিন্তু কতদিন আর অন্য জায়গায় বন্দি হয়ে থাকা যায়৷ শ্রমিক ট্রেনে নামও লিখিয়ে ছিলেন, কিন্তু তাঁর নাম ডাকা হয়নি ৷ তাই নিরুপায় হয়েই গুজরাট থেকে রাজপথ ধরেই হাঁটা দিলেন গোরখপুরে তাঁর বাড়ির উদ্দ্যেশে ৷
advertisement
সংবাদমাধ্যকে ত্রিলোক জানিয়েছেন, ‘আমার পায়ে ফোস্কা পড়েছে, রক্ত বের হচ্ছে ৷ তবুও আমাকে হাঁটতে হবে এখনও প্রায় ৩০০ কিমি ৷ তবে খাওয়া-দাওয়া পাচ্ছি ৷ রাস্তায় অনেকেই খাওয়া-দাওয়া দিচ্ছে, কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হলো আমার ছেঁড়া চটি ৷ কেউ যদি একটা পুরনো চপ্পলও দিত, তাহলে অন্তত, বাকি পথটা হেঁটে দিতাম ৷ জানি না এই রক্তাক্ত পা নিয়ে কতদূর হাঁটতে পারব !’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘একটা কেউ চটি দিন, রক্তমাখা খালি পায়ে আর হাঁটতে পারছি না’
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement