advertisement

আমি চৌকিদার হতে পারব না : সুব্রহ্মণ্যম স্বামী

Last Updated:
#নয়াদিল্লি: ভোটের ঘণ্টা বেজে গিয়েছে ৷ আগামী ১১ এপ্রিল প্রথম দফার ভোট ৷ রাফাল যুদ্ধবিমান থেকে নীরব মোদি ৷ একের পর এক ইস্যুতে গলায় চেপে বসেছে রাহুলের স্লোগান ‘চৌকিদার চোর হ্যা’ ৷ যার জেরে চৌকিদার-চাপ কাটাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ এবং রাজ্যের বিজেপি নেতা মন্ত্রীরাও নিজেদের নামের আগে যোগ করেছিলেন ‘চৌকিদার’ ৷ তবে, এই ট্রেন্ডের হাওয়ায় গা ভাসিয়ে দেননি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ৷
ট্যুইটার হ্যান্ডেলে একে একে নাম বদলাচ্ছিলেন বিজেপি নেতা নেত্রীরা ৷ যার জেরে স্বভাবতই প্রশ্নের সম্মুখীন হন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ৷ কেন তিনি ট্যুইটার হ্যান্ডেলে নিজের নাম পরিবর্তন করলেন না ? সেই নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও সেই সমস্ত প্রশ্নের পাশ কাটিয়ে গিয়েছেন তিনি ৷ অবশেষে, রবিবার মুখ খোলেন তিনি ৷ বলেন, ‘আমি ব্রাহ্মণ ৷ আমি কখনই চৌকিদার হতে পারব না ৷ আমি চৌকিদারদের পথ নির্দেশ দিয়ে থাকি ৷ সেই নির্দেশ মতই চৌকিদারদের কাজ করতে হয় ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আমি চৌকিদার হতে পারব না : সুব্রহ্মণ্যম স্বামী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement