advertisement

'আমি NCP-তেই আছি, শরদ পাওয়ারই আমার নেতা,' তাত্‍পর্যপূর্ণ ট্যুইট অজিতের

Last Updated:

শুক্রবার মধ্যরাতে হঠাত্‍ সব কিছু ওলটপালট করে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে উপমুখ্যন্ত্রী পদে শপথ নেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার৷

#মুম্বই: কাকার সঙ্গে প্রতারণা করে ভোল বদলে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে এনসিপি নেতা অজিত পাওয়ারের ট্যুইট, 'শরদ পাওয়ারই আমার নেতা৷ বিজেপি-এনসিপি জোট মহারাষ্ট্রকে স্থায়ী সরকার দেবে৷ আমি সব সময়ই এনসিপি৷'
advertisement
শুক্রবার মধ্যরাতে হঠাত্‍ সব কিছু ওলটপালট করে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে উপমুখ্যন্ত্রী পদে শপথ নেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার৷ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশ৷ সরদ পাওয়ার স্পষ্ট জানিয়ে দেন, এই জোটে তাঁর সমর্থন নেই৷ অজিত পাওয়ার তাঁকে না-জানিয়েই এই কাজ করেছেন৷ শনিবার অজিত পাওয়ারকে সাসপেন্ডও করেছে এনসিপি৷
advertisement
advertisement
এ হেন পরিস্থিতি রবিবার মুখ খুললেন অজিত পাওয়ার৷ একটি ট্যুইটে তিনি লেখেন, 'আমি এনসিপি-তে আছি এবং সর্বদা থাকবো৷ শরদ পাওয়ারি আমার নেতা৷'
একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানান তিনি৷ অজিতের ট্যুইট, 'ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি৷ আমরা মহারাষ্ট্রে স্থায়ী সরকার গড়ব৷' অন্যদিকে তড়িঘড়ি দেবেন্দ্র ফড়বীশ ও অজিত পাওয়ারকে দিয়ে শপথবাক্য পাঠ করানোয় রাজ্যপাল ভগত্‍ সিং কোশিয়ারির নির্দেশের বিরুদ্ধে ও ২৪ ঘণ্টার মধ্যে আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস৷ সেই আবেদন রবিবার বেলা সাড়ে ১১টায় শোনানো হবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত৷ তবে আপাতত আস্থা ভোটের নির্দেশ দিল না আদালত৷
advertisement
ফের আগামিকাল সুপ্রিম কোর্টে শুনানি হবে মহারাষ্ট্র মামলার ৷ আগামিকাল সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টে শুনানি ৷ সব পক্ষকে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'আমি NCP-তেই আছি, শরদ পাওয়ারই আমার নেতা,' তাত্‍পর্যপূর্ণ ট্যুইট অজিতের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement