advertisement

করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য CO-WIN অ্যাপে নিজের নাম নথিভুক্ত করার পদ্ধতি জানুন !

Last Updated:

কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে, কতটা পরিমাণে দেওয়া হবে এবং করোনার ভ্যাকসিন প্রথমে কারা পাবেন সেই সব তথ্য এই অ্যাপটির মাধ্যমে জানা যাবে।

#নয়া দিল্লি: চলতি বছর মার্চ মাসে কেন্দ্রীয় সরকার মোবাইলে একটি নতুন অ্যাপ লঞ্চ করে, নাম কো-উইন ২০। এই অ্যাপটির মাধ্যমে করোনার যাবতীয় তথ্য পাওয়া যায়। পরে এই অ্যাপটির নাম রাখা হয় আরোগ্য সেতু। যা ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। এবং প্রায় এক কোটির বেশি মানুষ গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন।
সরকারের তরফে জানান হয়, বর্তমানে এই কো-উইন অ্যাপে কিছু পরিবর্তন আনা হয়েছে। অ্যাপটি এখন করোনার ভ্যাকসিন বন্টণ সংক্রান্ত তথ্যগুলি সরবরাহ করবে। কীভাবে ভ্যাকসিন দেওয়া হবে, কতটা পরিমাণে দেওয়া হবে এবং করোনার ভ্যাকসিন প্রথমে কারা পাবেন সেই সব তথ্য এই অ্যাপটির মাধ্যমে জানা যাবে। এ ছাড়াও যারা করোনার ভ্যাকসিনের জন্য আবেদন করবেন, কীভাবে নাম রেজিস্টার করতে হবে সেই সম্পর্কেও মিলবে তথ্য।
advertisement
করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদনকারী যাতে সহজেই তাঁদের নাম ও তথ্য গুলি রেজিস্ট্রেশন করতে পারেন তার জন্য এই অ্যাপটিতে পাঁচটি মডিউল ভাগ করা হয়েছে। সেগুলি হল যথাক্রমে, প্রশাসনিক মডিউল ( Administrator Module ), নিবন্ধীকরণ মডিউল ( Registration Module ) , টিকাকরণ মডিউল ( Vaccination Module ), সুবিধাজনক স্বীকৃতি মডিউল ( Beneficiary Acknowledgement Module ) এবং রিপোর্ট মডিউল ( Report Module )।
advertisement
advertisement
সরকারি সূত্রের খবর, ভ্যাকসিন এ দেশে চালু হলে প্রথমে তা ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীরা পাবেন। সুতরাং যারা প্রথম সারির স্বাস্থ্যকর্মী নন, তাঁরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিনের জন্য আবেদন জানাতে পারবেন। এর ফলে কো-মর্বিডিটির বৃহদাংশের তথ্য জমা পড়বে বলে আশঙ্কা করেছেন সরকারি কর্মকর্তারা।
কো-উইন অ্যাপে প্রশাসনিক মডিউলের মাধ্যমে যারা দায়িত্বে রয়েছেন তাঁরা একটি অধিবেশন ( Sessions) পরিচালনা করবেন। ভ্যাকসিন বন্টণ কেন্দ্রের ম্যানেজারকে এই অধিবেশন সম্পর্কে অবহিত করা হবে।
advertisement
১) সুবিধাজনক স্বীকৃতি মডিউল-এর তথ্য গুলিকে যাচাই করে নেওয়ার পরে টিকাদানকারী মডিউল-এর মাধ্যমে আপডেট দেওয়া হবে। সুবিধাজনক স্বীকৃতি মডিউল থেকে একটি এসএমএস পাঠাবে এবং কিউআর ( QR Code ) ভিত্তিক শংসাপত্র তৈরি করা হবে।
২) প্রতিবেদন মডিউলের মাধ্যমে বিবেচনা করা হবে যে, ক’টি ভ্যাকসিনেশন অধিবেশন পরিচালনা করা হয়েছে, সেখানে কয়জন গ্রাহক অংশগ্রহণ করেছেন, এবং কয়জন বাদ গিয়েছেন। এই সব তথ্যগুলি ভালোভাবে যাচাই ও পর্যবেক্ষণ করে দেখা হবে।
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ প্রেস ব্রিফিংয়ের সময় বলেছিলেন যে কো-উইন অ্যাপে রিয়েল-টাইম ডেটার মত সুবিধা গুলি পাওয়া যাবে। তিনি আরও জানান, ‘’প্রথম সারির স্বাস্থ্যকর্মীরা আগে করোনার ভ্যাকসিন পাবেন। এর কিছু মাস পরে সাধারণ নাগরিক ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন। কো-উইন অ্যাপের মাধ্যমে কেন্দ্র এ দেশে ভ্যাকসিন দেওয়ার বিষয়টিকে আরও সহজ করে তুলছে। তবে এই মুহূর্তে অ্যাপটি ব্যবহার করা যাবে না। এর সফটওয়্যার আরও ডেভেলপমেন্ট দরকার। পরে এই অ্যাপটি গুগল প্লে স্টোর, অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
advertisement
 Somosree Das
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য CO-WIN অ্যাপে নিজের নাম নথিভুক্ত করার পদ্ধতি জানুন !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement