advertisement

বাড়িতে বসে Coviself কিট দিয়ে করতে পারবেন করোনা পরীক্ষা, দেখে নিন স্টেপগুলি

Last Updated:

আগামী সপ্তাহ থেকেই এই টেস্টিং কিট বাজারে পাওয়া যাবে ৷ দেখে নিন কীভাবে এই কিট কাজ করবে এবং কী করে ব্যবহার করতে হবে ৷

#নয়াদিল্লি: এবার বাড়িতেই করোনা টেস্ট। বাজারে আসছে নয়া কিট। দাম আড়াইশো টাকার কাছাকাছি। বুধবারই বাড়িতে বসে এই কিটের মাধ্যমে করোনা পরীক্ষা করার ছাড়পত্র দিয়েছে ICMR । মোবাইল অ্যাপেই দেখে নেওয়া যাবে করোনা পরীক্ষার ফলাফল। সম্প্রতি ICMR এর তরফে জানানো হয়েছিল, সরকার বাড়িতেই করোনা টেস্ট করার বিষয়ে পর্যালোচনা করছে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার মোকাবিলা করার জন্য টেস্টিং আরও বাড়াতে হবে ৷ তাই এই সিদ্ধান্ত ৷
আগামী সপ্তাহ থেকেই এই টেস্টিং কিট বাজারে পাওয়া যাবে ৷ দেখে নিন কীভাবে এই কিট কাজ করবে এবং কী করে ব্যবহার করতে হবে ৷
কোভিড ১৯ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য ICMR এর তরফে কোভিসেল্ফকে অনুমতি দিয়েছে ৷ পুণের MY LAB DISCOVERY SOLUTION LTD এটা তৈরি করেছে ৷ ICMR এর তরফে জানানো হয়েছে, কেবল যাঁদের মধ্যে করোনার উপসর্গ রয়েছে এবং যে ব্যক্তিরা করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন কেবল তাঁরাই এই টেস্ট করাবেন ৷ এই টেস্টের রিপোর্ট পজিটিভ এলে তাঁদের করোনা আক্রান্ত মনে করা হবে এবং আর দ্বিতীয় টেস্ট করার দরকার পড়বে না ৷
advertisement
advertisement
এই টেস্টে নেগেটিভ রিপোর্ট এলে শীঘ্রই সেই ব্যক্তিদের আরটিপিসিআর টেস্ট করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
কী ভাবে করবেন করোনা পরীক্ষা-
স্টেপ ১- সোয়াব প্যাকেট নীচের দিক থেকে খুলতে হবে ৷ সোয়াবের উপরের অংশ ধরবেন না ৷
স্টেপ ২- নাক থেকে স্যাম্পেল নেওয়ার পর একটি টিউব যেটা আগে থেকে ভর্তি রয়েছে তাতে ডোবাতে হবে ৷ টিউবের মধে নাকের সোয়াব ১০ বার ঘোরাতে হবে যাতে এটা সুনিশ্চিত করা যায় যে সোয়াব টিউবের বফারে ভালো করে ডুবে রয়েছে ৷
advertisement
স্টেপ ৩- টেস্ট ডিভাইস খোলার ৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে ৷ এরপর টিউবে থাকা লিক্যুইড টেস্ট ডিভাইসের উপরে রেখে ১০-১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন রিপোর্ট আসার ৷ ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ করোনায় আক্রান্ত হলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে রিপোর্ট চলে আসবে ৷ নেগেটিভ টেস্ট দেখার জন্য ২০ মিনিট অপেক্ষা করতে হবে ৷
advertisement
স্টেপ ৪- টেস্টের রিপোর্টের ছবি আপনার ফোনে তুলে মাইল্যাব কোভিসেল্ফ মোবাইল অ্যাপে বিস্তারিত রিপোর্ট পেয়ে যাবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়িতে বসে Coviself কিট দিয়ে করতে পারবেন করোনা পরীক্ষা, দেখে নিন স্টেপগুলি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement