advertisement

এই ভাবে সহজেই আধার কার্ডে আপডেট করুন ফোন নম্বর

Last Updated:

জন্ম-পরিচিতি-সম্পত্তি ও ব্যাঙ্ক। এর আগে সমস্ত কিছুতেই আধারকার্ড বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার।

#নয়াদিল্লি: জন্ম-পরিচিতি-সম্পত্তি ও ব্যাঙ্ক। এর আগে সমস্ত কিছুতেই আধারকার্ড বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। ভুয়ো পরিচয় রুখতে কোনও ব্যক্তির স্বতন্ত্র একটি নম্বর দেওয়া হয় কার্ডের মাধ্যমে। এই নম্বরকে একটি ব্যক্তির বার্থ সার্টিফিকেট, সম্পত্তি, ব্যাঙ্ক ডিটেলস বা অন্যান্য পরিচয়ের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়।
রান্নার গ্যাস, এলপিজি-র পর একের পর এক সরকারি ক্ষেত্রে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে আধার কার্ডকে ৷ প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা, কেরোসিন ভতুর্কি থেকে পেনশন প্রতি ক্ষেত্রেই বাধ্যতামূলক আধার কার্ড ৷ ১২টি অনন্য নম্বরই হতে চলেছে আপনার একমাত্র পরিচয়পত্র ৷
পাশাপাশি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করাটা অত্যন্ত জরুরি। যদি না করা থাকে তাহলে আধারের তথ্য লক করা বা কোনও কিছু বদল করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে ৷ তাই আর দেরি না করে আধারের সঙ্গে মোবাইল নম্বর লক করে নিন ৷
advertisement
advertisement
কিন্তু অনেকেই মোবাইল নম্বর যুক্ত করার পদ্ধতি এখনও অজানা অনেকেরই ৷ জেনে নিন মোবাইল নম্বর আধার কার্ডে আপডেট করার সবচেয়ে সহজ পদ্ধতি ৷
১. আধার কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার তথ্যে মোবাইল নম্বর আপডেট করা।
২. এছাড়া অনলাইনেও ফোন নম্বর যুক্ত করতে পারবেন ৷ এর জন্য একটি ফর্ম ডাউনলোড করতে হবে ৷
advertisement
৩. resident.uidai.gov.in ওয়েবসাইটটিতে যেতে হবে ৷
৪. ওয়েবসাইটে ক্লিক করলেই দেখতে পাবেন update/correction ফর্মের একটি অপশন রয়েছে ৷ সেটিতে গিয়ে ক্লিক করে ডাউনলোড করুন ৷
৫. প্রিন্ট নিয়ে Field for update সেকশনে Address-এর আগে টিক চিহ্ন বসান।
৬. ফর্মের মধ্যে মোবাইল নম্বর-সহ বাকি তথ্য ভরে দিন ৷
৭. এরপর ফর্মটি আধার অফিসের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন ৷
advertisement
৮. ফর্মের সঙ্গে পরিচয়পত্র হিসেবে জমা দিতে হতে পারে বেশ কয়েকটি তথ্য ৷
৯. পোস্টের পর আপডেটের কী স্ট্যাটাস সেটাও ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন ৷
[/blurb]
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এই ভাবে সহজেই আধার কার্ডে আপডেট করুন ফোন নম্বর
Next Article
advertisement
Birbhum News: মোবাইল গেম খেলা নিয়ে বকাবকি দিদির, অভিমানে চরম পরিণতি বেছে নিল বোন
মোবাইল গেম খেলা নিয়ে বকাবকি দিদির, অভিমানে চরম পরিণতি বেছে নিল বোন
  • প্রসেনজিৎ মির্ধা জানান, বোন মোবাইল নিয়ে গেম খেলছিল।

  • সেই সময় তার বড় বোন গেম খেলা নিয়ে বকাঝকা করে।

  • তীব্র অভিমানে জমিতে ব্যবহার করা ঘাস মারা কীটনাশক খেয়ে নেয়।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement