advertisement

বিহারের সঙ্গে আমেরিকার যোগসূত্র ! রাজনৈতিক মহলে জোর চর্চা

Last Updated:

সকাল থেকেই বিহারের গণনার দিকে গোটা দেশের নজর ৷ গোটা দেশই এখন ব্যস্ত একটাই আলোচনায় ৷

#পটনা: সকাল থেকেই বিহারের গণনার দিকে গোটা দেশের নজর ৷ গোটা দেশই এখন ব্যস্ত একটাই আলোচনায় ৷ বিহারের মসনদে ফের কি নীতিশ কুমারের সরকার থাকবে ? নাকি এবার বাজিমাত করবেন তেজস্বী যাদব ৷ নীতিশকে সরিয়ে কি এবার তেজস্বীই বিহারের মসনদ সামলাবেন? অন্তত, সকাল থেকে গণনার ট্রেন্ড ও অঙ্ক সেদিকেই নিয়ে যাচ্ছে ৷ তবে ঘণ্টায় ঘণ্টায় পট পরিবর্তনও কম হচ্ছে না ৷ তাই তো সকাল থেকেই জোর চর্চা বিহারের মসনদ নিয়ে ৷
ঠিক এখান থেকেই বিহারের নির্বাচনের ফলাফলের সঙ্গে অনেকেই আমেরিকার ফলাফলের যোগসূত্র খুঁজে পাচ্ছেন ৷ যেমন, মার্কিন নির্বাচনের ফলাফলে জোর টক্কর ছিল ট্রাম্প ও বাইডেনের মধ্যে ৷ তেমনি বিহারের ক্ষেত্রে নীতিশ ও তেজস্বীর মধ্যে শেয়ানে শেয়ানে লড়াই ৷
মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় বিহারের সঙ্গে আমেরিকাকে টেনে জোর চর্চা ৷ তবে শুধুই সোশ্যাল মিডিয়ায় নয়, বরং রাজনৈতিক ক্ষেত্রেও এই যোগসূত্রের কথা টেনে আনা হচ্ছে ৷
advertisement
advertisement
শিবসেনা তাদের মুখপত্রের সম্পাদকের কলমে স্পষ্টই এই যোগসূত্রের কথা টেনে নিয়ে এসেছেন ৷ শিবসেনা তাদের মুখপত্রে লিখেছে, ‘ভারত যেখানে ট্রাম্পকে নমস্তে ট্রাম্প বলে সম্বোধন করল, সেখানে আমেরিকার মানুষ ট্রাম্পকে স্পষ্টই বিদায় জানিয়ে দিল ৷ বিহারে এটাই ঘটবে ৷ বিহারের মানুষ মোদি ও নীতিশের মতো কৌশলী মানুষকে বিদায় জানাবে৷’
advertisement
অন্যদিকে, বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ ট্যুইট করে লিখলেন, ‘বিহারের বাইডেন ও হ্যারিস কে হবে?’ ৷ আবার ওমার আবদুল্লাও ট্যুইট করে বিহারের সঙ্গে আমেরিকার যোগসূত্রের কথা বলেছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিহারের সঙ্গে আমেরিকার যোগসূত্র ! রাজনৈতিক মহলে জোর চর্চা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement