advertisement

Holi 2019: বসন্ত উ‍ৎসবে মেতেছে গোটা দেশ, গোরক্ষপুরে রঙ খেললেন যোগী আদিত্যনাথ

Last Updated:
#গোরক্ষপুর: বসন্ত উ‍ৎসবে মেতেছে গোটা দেশ ৷ দোল খেলায় সামিল হয়েছেন সেলিব্রিটি থেকে নেতা-মন্ত্রীরাও ৷ তবে বিশেষ এই দিনটিতে পুলওয়ামা কাণ্ডে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দোল পালন থেকে বিরত থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সামনেই লোকসভা নির্বাচনের জন্য দফায় দফার রাজ্য ও রাজ্যের বাইরে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ তবে নিজে দোলের আনন্দে উৎসবে সামিল না হলেও রাজ্যবাসীকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সবার দোল ভাল কাটুক ট্যুইটের মাধ্যমে এমনই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
অন্যদিকে গোরক্ষপুরে আজ, বৃহস্পতিবার হোলি উৎসবে মাতলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ নিজের শহর গোরক্ষপুরে আরএসএস নেতাদের সঙ্গে এদিন দোল খেললেন যোগী ৷
advertisement
advertisement
দোল রঙের উৎসব। উৎসব মানেই জনসংযোগ। তাই দোল খেলেই চলল ভোটের প্রচার। মুখ্যমন্ত্রী যোগী এবং অন্যান্য নেতারা একে অপরকে আবীর লাগিয়ে দেন ৷ গোরক্ষপুরে যোগীকে মালা পরিয়ে বরণ করে নেন বিজেপি-র নেতারা ৷  চশমা পরা নতুন রূপে মুখ্যমন্ত্রীকে দেখতে উপচে পড়ে ভিড় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Holi 2019: বসন্ত উ‍ৎসবে মেতেছে গোটা দেশ, গোরক্ষপুরে রঙ খেললেন যোগী আদিত্যনাথ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement