advertisement

কুশপুতুলে গুলি ছুঁড়ে গান্ধিজীর ৭১তম প্রয়াণ দিবস পালন হিন্দু মহাসভার

Last Updated:
#লখনউ: মহাত্মা গান্ধির প্রয়াণ দিবস । দেশ জুড়ে নানা জায়গায় নানা ভাবে স্মরণ করা হচ্ছে জাতির জনককে। তবে গান্ধি মানেই বিতর্ক । বুধবার আলিগড়ে অন্যভাবে পালন করা হল গান্ধি প্রয়াণ দিবস ।
মহাত্মা গান্ধির ৭১তম প্রয়াণ দিবসে তাঁকে গুলি করার দৃশ্যের পুনরাবৃত্তি করল হিন্দু মহাসভার সদস্যরা । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে হিন্দু মহাসভার সাধারণ সভাপতি পূজা শকুন পান্ডে গান্ধির একটি কুশপুতুলে গুলি করছেন ও তাঁকে সমর্থন করছেন দলীয় কর্মীরা । পরে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন দশেরাতে ঠিক যেভাবে রাবণকে বধ করা হয় ঠিক সেভাবেই গান্ধিজীকে হত্যার ঘটনাটি এইভাবেই তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ।
advertisement
প্রসঙ্গত, গান্ধি প্রয়াণ দিবসটিকে মহাসভার সদস্যরা শৌর্য তথা বীরত্বের দিন হিসেবে পালন করে থাকেন । গান্ধির হত্যাকারী নাথুরাম গডসের সম্মানে এই দিনটিকে শৌর্য দিবসের আখ্যা দিয়েছে মহাসভা ।
advertisement
advertisement
তবে এর আগেও গডসের 'সম্মানে' কর্ণাটকের ৬টি জেলায় গডসের মূর্তি স্থাপনের কথা ঘোষণা করেছিলেন স্বামী প্রণবানন্দ । গডসেকে বিপ্লবীর আখ্যাও দিয়েছিলেন তিনি ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কুশপুতুলে গুলি ছুঁড়ে গান্ধিজীর ৭১তম প্রয়াণ দিবস পালন হিন্দু মহাসভার
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement