advertisement

কাশ্মীরে অপহৃত ১১, দাবি মানার পর ৮ জনকে মুক্তি দিল জঙ্গিবাহিনী

Last Updated:
#শ্রীনগর: দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন স্থান থেকে পুলিশকর্তা ও সেনা অফিসারদের প্রায় ১১ জন আত্মীয়দের অপহরণ করেছিল জঙ্গিবাহিনী । এদের মধ্যে প্রায় ৮জনকে মুক্তি দিয়েছে জঙ্গিরা । যদিও তাঁদের প্রত্যেকেই নিরাপদে বাড়ি ফিরে গিয়েছেন কি না তা এখনও জানতে পারেনি জম্মু-কাশ্মীর পুলিশ ।
সোপিয়ান, কুলগাম, অনন্তনাগ ও অবন্তীপোরা সহ দক্ষিণ কাশ্মীরের নানা জায়গায় পুলিশকর্মীদের বাড়িতে হানা দিয়েছিল জঙ্গিরা ও প্রায় ১১ জনকে অপহরণ করেছিল তারা । এই ঘটনার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদীন । তাদের তরফ থেকে পুলিশি হেফাজতে বেশ কয়েকজন সন্ত্রাসবাদীদের ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল । মূলত, এই অভিসন্ধির জেরেই অপহরণ করা হয়েছিল পুলিশকর্মীর পরিবারের সদস্যদের । বুধবারেও ৪ জন পুলিশকর্মীর মৃত্যুর পর সোপিয়ানের বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছিল পুলিশ । এর আগে হিজবুল কমান্ডারের এক পরিবারের সদস্যকে গ্রেফতার করেছিল এনআইএ। আত্মীয়দের বাঁচাতে শেষ পর্যন্ত জঙ্গিদের দাবি মানতে বাধ্য হয়েছে কাশ্মীর পুলিশ । শুক্রবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর । এরপরই অপহৃতদের কয়েকজনকে মুক্তি দিয়েছে জঙ্গিরা ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে অপহৃত ১১, দাবি মানার পর ৮ জনকে মুক্তি দিল জঙ্গিবাহিনী
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement