advertisement

Pune helicopter crash: প্রবল বৃষ্টির মধ্যে পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার, ছিলেন চার জন আরোহী

Last Updated:

প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনা ঘটল নাকি কোনও যান্ত্রিক গোলযোগ থেকে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷

পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার৷
পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার৷
পুনে: প্রবল বৃষ্টির মধ্যেই পুনেতে চার জন আরোহীকে নিয়ে ভেঙে পড়ল একটি বেসরকারি হেলিকপ্টার৷ হেলিকপ্টারটি হায়দ্রাবাদ থেকে মহারাষ্ট্রের জুহুতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে খবর৷ পুনের পৌড় গ্রামে চপারটি ভেঙে পড়ে বলে খবর৷
জানা গিয়েছে, হেলিকপ্টারটিতে যাত্রী সহ মোট চার জন ছিলেন৷ তাঁদের মধ্যে তিন জনই বরাতজোরে বড় কোনও আঘাত পাননি৷ তবে হেলিকপ্টারটির ক্যাপ্টেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
advertisement
যে চারজন হেলিকপ্টারে ছিলেন তাঁদের নাম আনন্দ ক্যাপ্টেন, ডির ভাটিয়া, অমরদীপ সিং এবং এসপি রাম৷ এডব্লিউ ১৩৯ মডেলের হেলিকপ্টারে চড়ে তাঁরা জুহুর দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে৷ এঁদের মধ্যে আনন্দ ক্যাপ্টেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
advertisement
তবে প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনা ঘটল নাকি কোনও যান্ত্রিক গোলযোগ থেকে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷ হেলিকপ্টারটি ভেঙে পড়ার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pune helicopter crash: প্রবল বৃষ্টির মধ্যে পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার, ছিলেন চার জন আরোহী
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement