advertisement

প্রবল বৃষ্টিতে জলের নীচে বুথ-রেললাইন, ভোটের মধ্যে ভাসছে কেরল

Last Updated:

কেরলের ১২টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস৷ আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস৷

#তিরুঅনন্তপুরম: উপনির্বাচন চলছে৷ কিন্তু মানুষ ভোট দিতে যেতে পারছে না৷ সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে কেরলের একটি বিস্তীর্ণ এলাকায়৷ যার নির্যাস, এর্নাকুলাম উপনির্বাচন ব্যাহত৷ কেরলের ১২টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস৷ আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস৷ বৃষ্টির জেরে লাইনেই আটকে বহু ট্রেন৷
কোল্লাম, আল্লাপুঝা, এর্নাকুলাম ও পাথানমথিত্তা-সহ অতিভারী বৃষ্টি হতে পারে৷ ইতিমধ্যেই ওই এলাকার বিস্তীর্ণ জলমগ্ন৷ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বললেন, 'অতিভারী বৃষ্টি হতে পারে, তাই আমরা প্রস্তুত৷ রাজ্যের একাধিক জেলায় অতিভারী বৃষ্টি পড়ছে৷ আমরা পরিস্থিতি নজরে রাখছি৷ স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়া হয়েছে৷ কাউকে নিরাপদে সরানোর প্রয়োজন মনে হলে, দ্রুত সরিয়ে দেবে স্থানীয় প্রশাসন৷'
advertisement
উপনির্বাচন চলছে এর্নাকুলাম ও কোন্নি কেন্দ্রে৷ ওই কেন্দ্রগুলির খব খারাপ অবস্থা৷ বুথগুলি জলে ডুবে গিয়েছে৷ কেউ ভোট দিতে যেতে পারছেন না৷ ফলে ভোটদানের হারও খুব কম৷ কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক টিকা রাম মীনার কথায়, 'কয়েকটি পোলি স্টেশন অন্যত্র সরানো হয়েছে৷ বৃষ্টিতে খারাপ অবস্থা এর্নাকুলাম ও কোন্নি কেন্দ্রের৷ দরকার হলে ভুট গ্রহণের সময়সীমা বাড়ানো হবে৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রবল বৃষ্টিতে জলের নীচে বুথ-রেললাইন, ভোটের মধ্যে ভাসছে কেরল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement