advertisement

এই স্কুলের প্রধান শিক্ষকই করেন শৌচালয় পরিষ্কার করেন ! কিন্তু কেন ?

Last Updated:
#বেঙ্গালুরু: স্বচ্ছ ভারত অভিযান ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর এই অভিযানের সূচনা করেন ৷ এরপর সারা দেশেই শুরু হয় এই অভিযান ৷ দেশের বহু মানুষই মোদিকে সমর্থন করে এগিয়ে এসেছেন ৷ ‘স্বচ্ছ ভারত অভিযান’-এ হাতেখড়ি করেছেন ৷ তেমনই এক ব্যক্তির সন্ধান মিলল কর্ণাটকে ৷ স্কুলের শৌচালয় পরিষ্কার করেই দিন শুরু করেন এই সরকারি স্কুলের প্রধান শিক্ষক ৷
কর্ণাটকের চামারানগর জেলার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক বি মহাগেশ্বরা স্বামী ৷ প্রতিদিন সকালে স্কুলে এসে তাঁর প্রধান কাজ শৌচালয় পরিষ্কার করা ৷ কিন্তু স্কুলের প্রধান শিক্ষক হয়ে কেন এমন কাজ করেন তিনি ? জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, স্কুলে আসার প্রতি যাদে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ বাড়ে ৷ সেই কারণেই এমন কাজ করেন তিনি ৷ পাশাপাশি তিনি এও বিশ্বাস করেন যে, প্রতিটি মানুষেরই বেসিক কাজ হওয়া উচিত তাঁর আশেপাশের সমস্ত কিছু পরিষ্কার রাখা ৷
advertisement
advertisement
মহাগেশ্বরা জানান, এই কাজটি তিনি নতুন করছেন না ৷ গত ৮ বছর ধরেই তিনি এই কাজটি করেন ৷ এটি তাঁর কাছে কোনও কাজের বোঝা নয় ৷ তিনি এই সামাজিক কাজটি করেন পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই ৷ তাই প্রচারের আলোতে আসতে চান না তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এই স্কুলের প্রধান শিক্ষকই করেন শৌচালয় পরিষ্কার করেন ! কিন্তু কেন ?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement