advertisement

৪ মিনিটে ৫২ বার ‘সরি’ বলে ক্ষমা চেয়েছিল সে, লাভ হয়নি! প্রধান শিক্ষকের কড়া কথায় স্কুল বিল্ডিং থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের

Last Updated:

রতলাম জেলার ডোঙ্গরে নগরের স্কুলে মোবাইল ব্যবহার ও ভিডিয়ো আপলোডের অভিযোগে প্রধান শিক্ষকের হুমকিতে জাতীয় স্কেটিং চ্যাম্পিয়ন ছাত্র তৃতীয় তলা থেকে ঝাঁপ দেয়, পুলিশ তদন্তে।

৪ মিনিটে ৫২ বার ‘সরি’ বলে ক্ষমা চেয়েছিল সে, লাভ হয়নি! প্রধান শিক্ষকের কড়া কথায় স্কুল বিল্ডিং থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের
৪ মিনিটে ৫২ বার ‘সরি’ বলে ক্ষমা চেয়েছিল সে, লাভ হয়নি! প্রধান শিক্ষকের কড়া কথায় স্কুল বিল্ডিং থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের
মধ্যপ্রদেশের রতলাম জেলার ডোঙ্গরে নগরের একটি বেসরকারি স্কুলে ভয়াবহ ঘটনা। মোবাইল ফোন স্কুলে আনা ও শ্রেণিকক্ষে ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে আপলোড করার অভিযোগে তীব্র শাস্তির মুখে পড়ে এক অষ্টম শ্রেণির ছাত্র। মাত্র ১৩ বছর বয়সেই জাতীয় স্তরের স্কেটিং চ্যাম্পিয়ন এই কিশোর প্রধান শিক্ষকের কড়া হুমকিতে মানসিক ভাবে ভেঙে পড়ে। তারপরেই ঘটে মর্মান্তিক ঘটনাটি—তৃতীয় তলা থেকে ঝাঁপ দেয় সে।
advertisement
অভিযোগ, ছাত্রটি বৃহস্পতিবার মোবাইল নিয়ে স্কুলে এসেছিল এবং শ্রেণিকক্ষের একটি ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। শুক্রবার বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষ তার বাবাকে ডেকে পাঠায়। বাবার সঙ্গে প্রধান শিক্ষকের দেখা হওয়ার আগেই ছাত্র নিজেই প্রিন্সিপালের ঘরে ঢোকে। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, সে প্রায় চার মিনিট ঘরের ভিতরে ছিল এবং ওই সময়ে ৫২ বার ‘সরি’ বলেছিল। বার বার ক্ষমা চেয়েছিল। কিন্তু প্রধান শিক্ষক নাকি ক্ষমা না করে উল্টে তার মেডেল কেড়ে নেওয়া, তাকে সাসপেন্ড করা এবং “কেরিয়ার শেষ করে দেওয়ার” হুমকি দেন। এতে আরও আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রটি।
advertisement
ফুটেজে ধরা পড়েছে, ঘর থেকে বেরোনোর পর কাঁদতে কাঁদতে করিডোরে দৌড়তে শুরু করে সে। কেউ কিছু বোঝার আগেই তৃতীয় তলার রেলিং টপকে ঝাঁপ দেয়। এ সময় তার বাবা স্কুলেই উপস্থিত ছিলেন, ছেলের সঙ্গে দেখা করার অপেক্ষায়।
গুরুতর আহত অবস্থায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছেছে পুলিশ। তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৪ মিনিটে ৫২ বার ‘সরি’ বলে ক্ষমা চেয়েছিল সে, লাভ হয়নি! প্রধান শিক্ষকের কড়া কথায় স্কুল বিল্ডিং থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement