advertisement

পাম্পোরে হামলার মূল চক্রী LET প্রধান হাফিজ সইদের জামাই

Last Updated:

কাশ্মীরের পাম্পোরে সিআরপিএফ কনভয়ে হামলার মূল চক্রী লস্কর ই তৈবার প্রধান হাফিজ সইদের জামাই খালিদ ৷ তার দুই ডেপুটি হাজলা আদনান ও সাজিদ জাট হামলায় যুক্ত দুই জঙ্গির হ্যান্ডলার ছিল।

#শ্রীনগর: কাশ্মীরের পাম্পোরে সিআরপিএফ কনভয়ে হামলার মূল চক্রী লস্কর ই তৈবার প্রধান হাফিজ সইদের জামাই খালিদ ৷ তার দুই ডেপুটি হাজলা আদনান ও সাজিদ জাট হামলায় যুক্ত দুই জঙ্গির হ্যান্ডলার ছিল।
জম্মু কাশ্মীর পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে যে তদন্তে তাদের হাতে উঠে এসেছে এমন কিছু তথ্য প্রমান যাতে এটা স্পষ্ট যে শনিবারের হামলায় পাকিস্তানের সরাসরি যোগ ছিল ৷
লস্কর ই তৈবার জঙ্গি মহম্মদ নাভিদ যাকে গত বছর অগাস্টের ৫ তারিখ বিএসএফ কনভয়ের উপর হামলা চালানোর সময় গ্রেফতার করা হয় তারই হ্যান্ডলার ছিল হাজলা ও সাজিদ ৷
advertisement
advertisement
সূত্রের খবর, ভারতে নাশকতা ছড়ানো জন্য খালিদকে নিজের হাতেই প্রশিক্ষণ দিয়েছেন হাফিজ সইদ ৷
গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, ‘আমাদের বিশ্বাস যে খালিদ যিনি দীর্ঘদিন জামাত-উদ-দাওয়ার সঙ্গে যুক্ত ছিলেন এখন LET- র জঙ্গি কার্যকলাপে নেতৃতের দায়িত্বে রয়েছেন ৷’
শনিবার পুলওয়ামার পাম্পোরে জঙ্গি হামলায় শহীদ হন আট জওয়ান ও জখম হয়েছেন আরও ২৪ জন জওয়ান ৷ তবে ভারতীয় সেনার পাল্টা হামলায় মারা গিয়েছে দুই জঙ্গি ৷ এই হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবা ৷
advertisement
ভারতীয় সেনা সূত্র খবর, ঘটনার দিন  বিকেলে ফায়ারিং রেঞ্জে অনুশীলন সেরে ফেরার পথে শ্রীনগর থেকে ১৪ কিমি দূরে পাম্পোরের ফিস্টবল এলাকায় আচমকাই CRPF জওয়ানদের বাসে হামলা চালায় জঙ্গিরা ৷
জঙ্গিদের চালানো অবিরাম গুলিতে নিহত হন আট আধাসামরিক জওয়ান এবং আহত হন বহু ৷ ঘটনার আকস্মিকতা সামলে উঠে পাল্টা আঘাত হানেন ভারতীয় জওয়ানরা ৷ জওয়ানদের পাল্টা আক্রমণে মারা যায় দুই জঙ্গি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাম্পোরে হামলার মূল চক্রী LET প্রধান হাফিজ সইদের জামাই
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement