advertisement

হানিপ্রীত মাসাজ করে দেয়, তাই তাকে জেলে নিজের কাছে রাখার আবেদন বাবা রাম রহিমের

Last Updated:

অন্যদিকে জেলে নিজের কাছে হানিপ্রীতকে রাখার জন্য সিবিআই আদালতের কাছে আবেদন জানিয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম ৷

#রোহতক: রাম রহিমকে গ্রেফতার করার পর থেকেই হানিপ্রীতকে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে ৷ পালিতা মেয়ে হানিপ্রীত বাবার সবচেয়ে কাছের মানুষ বলে মনে করা হয় ৷ ডেরা অনুগামীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ‘পাপার পরী’ হনিপ্রীত। কিন্তু রাম রহিমের সাজা ঘোষণার পর থেকেই খোঁজ মিলছে না হানিপ্রীতের ৷ তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে ৷
অন্যদিকে জেলে নিজের কাছে হানিপ্রীতকে রাখার জন্য সিবিআই আদালতের কাছে আবেদন জানিয়েছেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম ৷ জোড়া ধর্ষণ মামলায় দোষীসাব্যস্ত রাম রহিম জানিয়েছেন হানিপ্রীত তার ফিজিওথেরাপিস্ট এবং মাসাজও করে দেন। তাই জেলে নিজের কাছে তাকে রাখতে চান তিনি ৷ আদালত অবশ্য তার এই আবেদন খআরিজ করে দিয়েছে ৷
সূত্রের খবর, ২৫ অগাস্ট ধর্ষণে অপরাধী রাম রহিমকে আদালত ২০ বছরের কারাদণ্ড দেয়। পুলিশ হেফাজত থেকে রাম রহিমকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছিলেন হনিপ্রীত ৷ কিন্তু শেষে তাতে সফল হতে পারেননি তিনি ৷ তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে ৷
advertisement
advertisement
পাপার পরী হনিপ্রীতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্তা ৷ বিশ্বাস নিজেও বাবার অনুগামী ছিলেন ৷ ১৯৯৯ সালে ফতেহাবাদে হানিপ্রীতের সঙ্গে তার বিয়ে হয়েছিল ৷
তার দাবি, তাদেরকে আলাদা করে দিয়েছেন বাবা ৷ ও তার বউকে নিজের কাছে রেখেছেন তিনি ৷ বিশ্বাস অভিযোগ জানিয়েছেন, তার বউয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে রাম রহিমের ৷ হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা ৷ বাবা তাকে দত্তক নিয়ে হানিপ্রীত নাম দেন ৷ তিনি আরও জানান যে বেশ কয়েকবার রাম রহিম ও হানিপ্রীতকে আপত্তিকর অবস্থায় তিনি দেখতে পেয়েছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
হানিপ্রীত মাসাজ করে দেয়, তাই তাকে জেলে নিজের কাছে রাখার আবেদন বাবা রাম রহিমের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement