advertisement

Big Breaking: গুজরাতে মোরবি ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা! কমপক্ষে ৬০ জনের মৃত্যুর আশঙ্কা

Last Updated:

Big Breaking: মোদির গুজরাত সফরের মধ্যেই ভেঙে পড়ল ব্রিজ। মেরামতির ৩ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল ব্রিজ।

গুজরাতে মরবি ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা!
গুজরাতে মরবি ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা!
মোদির গুজরাত সফরের মধ্যেই ভেঙে পড়ল ব্রিজ। কমপক্ষে ৬০ জনের মৃত্যুর আশঙ্কা। আহত ৫০ জনের বেশি। মেরামতির ৩ দিনের মধ্যেই গুজরাতের মোরবিতে ভেঙে পড়ল ব্রিজ। দুর্ঘটনার সময় ব্রিজের ওপরে চারশো জন মানুষ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ব্রিজ ভেঙে নদীতে বেশ বড় সংখ্যক মানুষের তলিয়ে যাওয়ার আশঙ্কা। আহত ৫০ জনের বেশি।
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় প্রায় চার শতাধিক মানুষ ছিলেন ব্রিজটিতে। মেরামতির চার দিনের মধ্যে বিপত্তি হয় ব্রিজটিতে। উদ্ধার কাজে নেমেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতের সংখ্যা অসংখ্য। গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
advertisement
বর্তমানে গুজরাত সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় কমপক্ষে ৪০০ মানুষ ছিল সেতুটিতে। এছাড়াও ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতির পর চার দিন আগে জনতার জন্য খুলে দেওয়া হয়। তারপরেও কেবল ব্রিজটি ভেঙে পড়ল কেন? তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। অভিযোগ উঠছে বড়সড় দুর্নীতির।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Big Breaking: গুজরাতে মোরবি ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা! কমপক্ষে ৬০ জনের মৃত্যুর আশঙ্কা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement