advertisement

স্বাধীনতা দিবসে মোদি সরকার দিচ্ছে বিপুল ‘ক্যাশব্যাক অফার’

Last Updated:

স্বাধীনতা দিবসে মোদি সরকার দিচ্ছে বিপুল ‘ক্যাশব্যাক অফার’

#নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে দেশবাসীর জন্য অভিনব ‘উপহার’-এর ব্যবস্থা করেছে মোদি সরকার ৷ ৭০ তম স্বাধীনতা দিবসে দেশবাসীর জন্য প্রচুর ক্যাশব্যাক অফার এনেছে ভীম অ্যাপ ৷ আগামী ১৫ অগাস্ট সরকারি অ্যাপ ভীম-এর মাধ্যমে ডিজিট্যালি টাকা লেনদেন করলে পাওয়া যাবে প্রচুর অফার ৷
নোট বাতিল পর্বের পর থেকেই ক্যাশলেস ও ডিজিটাল লেনদেনের উপর জোর দেওয়ার কথা বারেবারে বলে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মানুষকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে একের পর এক নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে ৷ মানুষকে ই-ট্রান্সেকশনে উৎসাহিত করার জন্য নতুন একটি মোবাইল অ্যাপ ‘ভীম’ (Bharat Interface for Money) লঞ্চ করে সরকার ৷
advertisement
ওই অ্যাপটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI দ্বারা পরিচালিত ৷ ওই সংস্থার CEO এ পি হোতা জানিয়েছেন, স্বাধীনতা দিবসে ভীম অ্যাপের আরও একটি নতুন সংস্করণ লঞ্চ করা হবে ৷ এই উপলক্ষে গ্রাহকদের অনলাইনে ট্রান্সজাকশনে উৎসাহিত করতে ক্যাশব্যাক দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ৷
advertisement
এই স্বাধীনতা দিবসে ভীম অ্যাপের নয়া ১.৪ ভার্সন বাজারে আসবে ৷ এপি হোতার দাবি অনুযায়ী, যে কোনও দোকানের QR কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে ৷ এই মুহূর্তে ৪০ লক্ষ ভারতীয় প্রতিদিন ভীম অ্যাপ ব্যবহার করে ডিজিট্যালি লেনদেন করেন ৷
advertisement
গুগল প্লে স্টোরের হিসেবে এই মুহূর্তে ভারতের এক নম্বর অ্যাপ ভীম ৷ বর্তমানে এই অ্যাপে ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্বাধীনতা দিবসে মোদি সরকার দিচ্ছে বিপুল ‘ক্যাশব্যাক অফার’
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement