advertisement

২০ জুলাই অবধি বাড়ল সময়সীমা, অবশিষ্ট বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার নির্দেশ আরবিআইয়ের

Last Updated:

বাড়ল সময়সীমা, ২০ জুলাইয়ের মধ্যে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার নির্দেশ আরবিআইয়ের

#নয়াদিল্লি: আরও একবার সময়সীমা বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক ৷ বাতিল নোট জমা দেওয়ার সময় বাড়িয়ে ২০ জুলাই করল RBI ৷ এই নিয়ে দ্বিতীয়বারের জন্য বাতিল নোট পরিবর্তনের জন্য সময় বাড়ানো হল ৷
সমস্ত ব্যাঙ্ক, পোস্ট অফিস ও কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে জমা পড়া সমস্ত বাতিল নোট জুলাই মাসের ২০ তারিখের মধ্যে রিজার্ভ ব্যাঙ্কে জমা করার নির্দেশ জারি করা হয়েছে ৷
২০১৬ সালের নভেম্বর মাসের ৮ তারিখ নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী ঘোষণায় রাতারাতি বাতিল হয়ে যায় ৫০০ ও হাজারের নোট ৷ ঘোষণার প্রথম পর্যায়ে কেন্দ্র জানিয়েছিল, ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ক থেকে বদলানো যাবে পুরনো নোট ৷ সেই সময়ের মধ্যে নোট বদলানো সম্ভব না হলে ৩০ ডিসেম্বরের পর রিজার্ভ ব্যাঙ্ক থেকে উপযুক্ত কারণ দেখিয়ে ৩১ মার্চ, ২০১৭ অবধি বাতিল নোট বদলানো যাবে ৷ যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটে অর্থমন্ত্রক ৷ ৩০ ডিসেম্বরের পর প্রবাসী ভারতীয় ছাড়া অন্য কেউ বাতিল নোট বদলাতে পারবেন না বলে জানিয়ে দেয় কেন্দ্র ৷
advertisement
advertisement
নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর ৫০ দিনের সময়সীমার মধ্যে গোটা দেশ থেকে বিপুল পরিমাণ ৫০০ ও হাজারের বাতিল নোট জমা পড়ে ব্যাঙ্ক ও ডাকঘরে ৷ সেই বাতিল নোট জমা করার প্রক্রিয়া বহু আগে শুরু হলেও এখনও অনেক টাকার বাতিল নোট রয়ে গিয়েছে ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্ক ও পোস্ট অফিসের ভল্টে ৷ অবশিষ্ট পুরনো ৫০০ ও ১০০০-এর নোট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২০ জুলাই করল RBI ৷
advertisement
এর আগে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, নোট পরিবর্তনের সময় পূর্ণ হওয়ার ৩০ দিনের মধ্যে যেকোনও ব্যাঙ্ক ও পোস্ট অফিসে জমা হওয়া বাতিল নোট গ্রহণ করা হবে ৷ তবে জেলার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ককে নভেম্বর ১০-১৪ তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে জমা হওয়া বাতিল নোট রিজার্ভ ব্যাঙ্কে জমা দিতে বলা হয়েছিল ৷
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে থাকা তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৮ নভেম্বর তারিখে মোট ১৭.৭ লক্ষ কোটি টাকার ৫০০ ও ১০০০-এর নোট দেশের অর্থনীতিতে উপস্থিত ছিল ৷ যা মোদির ঘোষণায় রাতারাতি মূল্য হারায় ৷ আরবিআই আধিকারিকদের হিসেব অনুযায়ী, ১৩ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কগুলিতে ১২.৪৪ লক্ষ কোটি টাকার বাতিল নোট জমা পড়ে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০ জুলাই অবধি বাড়ল সময়সীমা, অবশিষ্ট বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার নির্দেশ আরবিআইয়ের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement