advertisement

সংসদে খোলাখুলি আলোচনা হবে জেএনইউ ইস্যু, বিরোধীদের আশ্বাস দিলেন মোদি

Last Updated:

শীতকালীন অধিবেশনে শুরু থেকে শেষ, সংসদ উত্তাল হয়েছিল ‘অসহিষ্ণুতা’র বির্তকে ৷ সঙ্গে যুক্ত হয়েছিল পাঠাকাটো জঙ্গি হামলা, মোদির পাকিস্তান সফরও ৷

#নয়াদিল্লি: শীতকালীন অধিবেশনে শুরু থেকে শেষ, সংসদ উত্তাল হয়েছিল ‘অসহিষ্ণুতা’র বির্তকে ৷ সঙ্গে যুক্ত হয়েছিল পাঠাকাটো জঙ্গি হামলা, মোদির পাকিস্তান সফরও ৷ বাজেট অধিবেশনে সংসদ জুড়ে হায়দরাবাদ দলিত ছাত্র হত্যা ও জেনএনইউ কাণ্ডের আঁচ পড়তে পারে, তার ইঙ্গিত আগে থেকেই পেয়েছে মোদি শিবির ৷ তাই গোটা ব্যাপারটাকে নিজের দিকে টানতে, মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত সর্বদল বৈঠকে মোদি বিরোধীদের আশ্বাস দেন, সংসদে আলোচনা হবে সাম্প্রতিক দেশে ঘটে যাওয়া সব ঘটনারই ৷ এমনকী, জেএনইউ ই্যসু নিয়েও খোলাখুলি আলোচনা করতে রাজি মোদি পক্ষ ৷
মঙ্গলবার সর্বদল বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু সাংবাদিকদের জানান, ‘সমস্ত বিরোধীদল আশ্বাস দিয়েছেন, বাজেট অধিবেশনের সময় সংসদ ঠিকঠাক ভাবে কাজ করবে ৷’ মোদির উক্তিকে সঙ্গে নিয়েই নাইডু এদিন বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন সংসদে জেএনইউ ও হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ঘটনা খোলাখুলিভাবে আলোচনা করা হবে ৷ এমনকী, বিরোধীদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে বলে আশ্বাস দিয়েছে মোদি শিবির ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সংসদে খোলাখুলি আলোচনা হবে জেএনইউ ইস্যু, বিরোধীদের আশ্বাস দিলেন মোদি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement