advertisement

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্পেশাল ডুডল গুগলের

Last Updated:

যে কোনও বিশেষ দিন বা বিশেষ ঘটনা উপলক্ষে মাঝামধ্যেই গুগলকে তাদের ডুডল বদলাতে দেখা যায় ৷ তাই আন্তর্জাতিক নারী দিবস কেন পিছিয়ে থাকবে ৷ সারা বিশ্ব জুড়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় ৷ সেই উপলক্ষেই নারী শক্তিকে সম্মান ও অভিনন্দন জানাতে মহিলাদের উৎসর্গ করে নতুন ডুডল পোস্ট করল গুগল সার্চ ইঞ্জিন ৷ ১৩ বিভিন্ন দেশ ঘুরে ৩৩৭ মহিলার সঙ্গে কথা বলে তাদের একটি বাক্য সম্পূর্ণ করতে বলা হয় ৷ তারা জীবনে কী হতে চায় বা তাদের জীবনের স্বপ্ন কী জানতে তাদের এই বাক্যটি পূরণ করতে বলা হয় ৷ বাক্যটি হল, ‘একদিন আমি ...........হতে চাই ৷’ বিশেষ এই ডুডলটি তে বাচ্চা থেকে বয়স্ক, সান ফ্রান্সিসকে থেকে মস্কো সমস্ত জায়গার মহিলার স্বপ্ন তুলে ধরা হয়েছে ৷ নিজেদের ব্লগে গুগল জানিয়েছে, বেশিরভাগ শহরে যেখানে এই স্পেশাল ডুডলটির শুটিং হয়েছে তারা চেষ্টা পুরো মহিলা টিম দিয়ে শুটিংটা করার ৷

#নয়াদিল্লি: যে কোনও বিশেষ দিন বা বিশেষ ঘটনা উপলক্ষে মাঝামধ্যেই গুগলকে তাদের ডুডল বদলাতে দেখা যায় ৷ তাই আন্তর্জাতিক নারী দিবসই বা কেন পিছিয়ে থাকবে ৷ সারা বিশ্ব জুড়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় ৷ সেই উপলক্ষেই নারী শক্তিকে সম্মান ও অভিনন্দন জানাতে মহিলাদের উৎসর্গ করে নতুন ডুডল পোস্ট করল জায়েন্ট সার্চ ইঞ্জিন  গুগল ৷ ১৩ টি বিভিন্ন দেশ ঘুরে ৩৩৭ মহিলার সঙ্গে কথা বলে তাদের একটি বাক্য সম্পূর্ণ করতে বলা হয় ৷ তারা জীবনে কী হতে চায় বা তাদের জীবনের স্বপ্ন কী জানতে তাদের এই বাক্যটি পূরণ করতে বলা হয় ৷ বাক্যটি হল, ‘একদিন আমি ...........হতে চাই ৷’ বিশেষ এই ডুডলটি তে বাচ্চা থেকে বয়স্ক, সান ফ্রান্সিসকে থেকে মস্কো সমস্ত জায়গার মহিলার স্বপ্ন তুলে ধরা হয়েছে ৷ নিজেদের ব্লগে গুগল জানিয়েছে, নারী দিবসের আমেজ ও উৎসাহ ফুটিয়ে তুলতে বেশিরভাগ শহরে পুরো মহিলা টিম দিয়ে এই স্পেশাল ডুডলটির শুটিং করা হয়েছে ৷  পাশাপাশি এদিনের গুগলের পেজে সারা বিশ্বের মহিলাদের মত প্রকাশ করারও একটি অপশন রেখেছে এই জায়েন্ট সার্চ ইঞ্জিন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্পেশাল ডুডল গুগলের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement