advertisement

চলছিল রাস্তা মেরামত, মাটি খুঁড়তেই দ্বাদশ শতকের সোনার কয়েন ভর্তি ঘড়া!

Last Updated:

জেলাশাসক নীলকান্ত টেকম জানিয়েছেন, মোট ৫৭টি সোনার কয়েন, একটি রুপোর কয়েন ও একটি সোনার কানের দুল উদ্ধার হয়েছে মাটির নীচে৷

#রায়পুর: রাস্তা মেরামতের কাজ চলছিল৷ বেশ খানিকটা মাটি খুঁড়তেই ধাতব কিছু একটা রয়েছে, বুঝতে পারেন সকলে৷ আর একটু খুঁড়তেই পরিষ্কার হল ধাতব শব্দটা আসলে কিসের৷ একটি ঘড়া৷ তার মধ্যে থেকে বেরচ্ছে একের পর এক সোনার মোহর৷ ঘটনাটি ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলার৷ পরীক্ষা করে দেখা যায়, কয়েনগুলি দ্বাদশ শতকের৷
জেলাশাসক নীলকান্ত টেকম জানিয়েছেন, মোট ৫৭টি সোনার কয়েন, একটি রুপোর কয়েন ও একটি সোনার কানের দুল উদ্ধার হয়েছে মাটির নীচে৷ এক মহিলা শ্রমিক ওই সোনার মোহর ভর্তি ঘড়াটি দেখতে পান৷ গ্রামবাসীদের জানান৷ পরে পুলিশ এসে ওই ঘড়া তুলে দেয় রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগের হাতে৷
প্রাথমিক পরীক্ষায় অনুমান করা হচ্ছে, কয়েনগুলি যাদব রাজাদের সময়ের৷ দ্বাদশ শতক ও ত্রয়োদশ শতকের মাঝামাঝি৷ যাদব রাজ্য দন্ডকারণ্য পর্যন্ত বিস্তৃত ছিল৷ বর্তমানে ছত্তিশগড়৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চলছিল রাস্তা মেরামত, মাটি খুঁড়তেই দ্বাদশ শতকের সোনার কয়েন ভর্তি ঘড়া!
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement