advertisement

শারীরিক অবস্থার অবনতি, ফের হাসপাতালে মনোহর পার্রীকর

Last Updated:

৬৩ বছরের পার্রীকরকে ৪৮ ঘণ্টা অবজার্ভেশনে রাখা হয়েছে৷ গোয়া মেডিক্যাল কলেজে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে৷ গত এক বছর ধরে প্যানক্রিয়াটিক এইলমেন্টে চিকিত্‍‌সা চলছে৷

#গোয়া: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাতে গোয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হল গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরকে৷ তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে সূত্রের খবর৷ তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, পার্রীকরের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল৷
৬৩ বছরের পার্রীকরকে ৪৮ ঘণ্টা অবজার্ভেশনে রাখা হয়েছে৷ গোয়া মেডিক্যাল কলেজে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে৷ গত এক বছর ধরে প্যানক্রিয়াটিক এইলমেন্টে চিকিত্‍‌সা চলছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিত্‍‌সার জন্য গিয়েছিলেন পার্রীকরকে৷ এইমস-এও চিকিত্‍‌সা চলছে৷ যদিও গোয়ার প্রবীণ মন্ত্রী বিজয় সরদেশাইয়ের দাবি, গোয়ার মুখ্যমন্ত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়নি৷ তাঁর শারীরিক অবস্থা এতটাও খারাপ নয়৷
advertisement
দীর্ঘ দিন অন্তরালে থাকার পর গত ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে জনসমক্ষে এসেছিলেন পার্রীকর৷ তিনি টুইটারে লেখেন, 'মানব মস্তিষ্ক যে কোনও রোগ থেকে বার করে আনতে পারে৷' গোয়ার ডেপুটি স্পিকার মাইকেল লোবো জানিয়েছেন, পার্রীকর যতদিন বেঁচে থাকবেন, ততদিন কাজ করবেন৷ ওঁর শারীরিক অবস্থা মাঝে মাঝে খারাপ হচ্ছে, মাঝে মাঝে উন্নতি হচ্ছে৷ এই রোগে সব সময় সুস্থ থাকা যায় না৷
advertisement
advertisement
আরও ভিডিও: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মুম্বই-গোয়া হাইওয়ে ব্রিজ
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শারীরিক অবস্থার অবনতি, ফের হাসপাতালে মনোহর পার্রীকর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement