advertisement

ঝোলায় বাচ্চা নিয়ে আলো বইছেন মা! স্যুলুট জানাতেই ব্যাপক ট্রোলিংয়ের মুখে হর্ষ গোয়েঙ্কা

Last Updated:

সম্প্রতি ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন হর্ষ ৷ হয়তো তিনি ভারতীয় মা’দের এ ভাবেই কুর্নিশ জানাতে চেয়েছিলেন ৷ কিন্তু গোটা ঘটনাটাই বুমেরাং হয়ে গেল তাঁর কাছে ৷

#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ট্রোলিংয়ের শিকার হলেন শিল্পপতি হর্ষ গোয়াঙ্কা ৷ মাঝেমধ্য়েই নানারকম উৎসাহমূলক পোস্ট তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷ কখনও তা দেশের কোনও প্রতিভা নিয়ে, কখনও বা কাউকে উদ্বুদ্ধ করতে ৷ তবে এ বার হর্ষ গোয়াঙ্কার পোস্টটি দেখে যারপরনায় চটেছেন নেটিজেনরা ৷
সম্প্রতি ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন হর্ষ ৷ হয়তো তিনি ভারতীয় মা’দের এ ভাবেই কুর্নিশ জানাতে চেয়েছিলেন ৷ কিন্তু গোটা ঘটনাটাই বুমেরাং হয়ে গেল তাঁর কাছে ৷ আর এর মূলে রয়েছে মারাত্মক ওই ছবিটা ৷ সত্যিই শিউড়ে উঠতে হয় ছবিটার নির্মমতা দেখে ৷ ছবিটির পরতে পরতে ফুটে উঠছে দারিদ্র্য, সামাজিক বৈষম্য, আর অবশ্যই মায়ের লড়াই ৷
advertisement
advertisement
advertisement
ছবিটিতে দেখা যাচ্ছে একটি অসহায় মা তাঁর সন্তানকে ঝোলায় বেঁধে কাঁধের সঙ্গে বেঁধে নিয়েছেন ৷ সামনে একটি বিয়ের শোভাযাত্রা চলছে ৷ সেখানে একটি ঝাড়বাতি বইছেন ওই মহিলা ৷ শিশুটিকে ঝোলায় নিয়েই এ কাজ করছেন তিনি ৷ এই ছবি শেয়ার করে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, ''আমার মনে হ? মাঝে মাঝে আমি অনেক কাজ করি ৷ তখন এই ছবিটা দেখি আমি ৷ আমার কুর্নিশ জানাই ৷''
advertisement
advertisement
advertisement
আর এই ছবি পোস্ট করতেই ট্যুইটারে একের পর এক বিতর্ক ধেয়ে এসেছে ৷ কেউ বলেছেন দারিদ্র্যকে মহিম্মান্বিত করেছেন হর্ষ ৷ কেউ বলছেন, ''কেন আমরা আমাদের অপারগতাগুলোকে এ রকম চোখে আঙুল দিয়ে দেখাই ৷'' তবে এর উত্তরও দিয়েছেন গোয়াঙ্কা ৷ লিখেছেন, ''দারিদ্র্যকে মহিম্মান্বিত করিনি, মায়ের সাহস আর ভালবাসাকে করেছি ৷''
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঝোলায় বাচ্চা নিয়ে আলো বইছেন মা! স্যুলুট জানাতেই ব্যাপক ট্রোলিংয়ের মুখে হর্ষ গোয়েঙ্কা
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement