advertisement

অন্ধ্রপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ, মুখে অ্যাসিড ঢেলে, গলা কেটে পলাতক অভিযুক্ত

Last Updated:

ধর্ষণে বাধা দেওয়ায় নাবালিকার মুখে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত ৷ নাবালিকা চিৎকার করলে তার গলায় ছুড়ি দিয়ে আঘাত করে পলাতক হয় যুবক ৷

#নেল্লোর: ফের যৌন হেনস্থার শিকার হল এক ১৪ বছরের এক নাবালিকা ৷ অন্ধ্রপ্রদেশের নেল্লোর শহরের ঘটনা ৷ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩৫ বছরের এক যুবককে৷ ধর্ষণে বাধা দেওয়ায় মুখে অ্যাসিড ঢেলে গলা কেটে দেওয়া হয় নাবালিকার ৷ অভিযুক্ত ঐ যুবকের নাম নাগার্জু বলে জানা গিয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নাবালিকা৷
পুলিশ সূত্র মারফত জানা যায় ঘটনার দিন বাড়িতে একাই ছিল নাবালিকা ৷ অভিযুক্ত নাগারজু নামক ব্যক্তি নাবালিকাটির দূর সম্পর্কের আত্মীয় বলে জানা গিয়েছে ৷ নাবালিকার ঘরে ঢুকে তাকে ধর্ষনের চেষ্টা করে অভিযুক্ত যুবক ৷ নিজেকে বাঁচাতে কোনওক্রমে দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় নাবালিকা৷ কিন্তু দরজা ভেঙে বাথরুমে ঢুকে নাবালিকাকে ধর্ণের চেষ্টা করে অভিযুক্ত নাগারজু ৷ ধর্ষণে বাধা দেওয়ায় নাবালিকার মুখে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড ঢেলে দেয় অভিযুক্ত ৷ নাবালিকা চিৎকার করলে তার গলায় ছুড়ি দিয়ে আঘাত করে পলাতক হয় যুবক ৷
advertisement
advertisement
নাবালিকার আর্তনাদ শুনে ঘটনাস্থলে পৌঁছয় প্রতিবেশীরা৷ ঘরে নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা তার বাবা মা কে খবর দেয় ৷ তারপর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে ৷ রাজ্যের কৃষিমন্ত্রী কাকানি গোবর্ধন রেড্ডি হাসপাতালে গিয়ে নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নাবালিকার অবস্থা সম্পর্কে চিকিৎসক দের থেকে খোঁজ খবর নেন৷ নাবালিকার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশ সরকার৷
advertisement
চুরির উদ্দেশ্য নিয়েই আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ৷ নেল্লোরের পুলিশ আধিকারির জানান, বর্তমানে চিকিৎসাধীন নাবালিকার পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে৷ অভিযুক্ত নাগার্জুকে গ্রেফতার করা হয়েছে ৷ যত তাড়াতাড়ি সম্ভব ঘটনার তদন্ত করবে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অন্ধ্রপ্রদেশে নাবালিকাকে ধর্ষণ, মুখে অ্যাসিড ঢেলে, গলা কেটে পলাতক অভিযুক্ত
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement