advertisement

নেগেটিভ এল বিকাশ দুবের করোনা রিপোর্ট, ক্যামেরার সামনে চলল ময়নাতদন্ত

Last Updated:

এদিন বিকাশের ময়নাতদন্তের আগে করোনা টেস্ট করানো হয় ৷ বিকাশের করোনা রিপোর্ট নেগেটিভ আসে ৷

#কানপুর: উজ্জয়নের   মন্দির থেকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় কানপুরের কুখ্যাত ডন বিকাশ দুবেকে ৷ শুক্রবার এনকাউন্টারে মৃত্যু হয় বিকাশ দুবের ৷ বিকাশকে কানপুর আনার সময় এসটিএফ কনভয়ের গাড়ি উল্টে যায় ৷ সেই গাড়িতেই ছিল বিকাশ দুবে ৷ পুলিশের দাবি, পালানোর চেষ্টা করে বিকাশ ৷ পুলিশের পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে  লক্ষ্য  করে গুলি করতে শুরু করে বিকাশ ৷ গুলিতে জখম হন দুই পুলিশকর্মী ৷ পাল্টা গুলিতে গুরুতর জখম হন কানপুরের ডন ৷ বিকাশের বুকে ৩টি,হাতে ১টি গুলি লাগে ৷ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বিকাশের ৷
এদিন বিকাশের ময়নাতদন্তের আগে করোনা টেস্ট করানো হয় ৷ বিকাশের করোনা রিপোর্ট নেগেটিভ আসে ৷ সূত্রের খবর অনুযায়ী, চিকিৎসকের একটি টিম তার শরীর থেকে করোনা পরীক্ষার জন্য স্যাম্পেল নেয় ৷ ক্যামেরার সামনে বিকাশের ময়নাতদন্ত করা হচ্ছে ৷ ময়নাতদন্তের আগে তার শরীরে কোথায় গুলি আটকে রয়েছে তা জানার জন্য এক্স-রে করা হয়েছে ৷
advertisement
উত্তরপ্রদেশের এডিজি (ল অ্যান্ড অর্ডার) প্রশান্ত কুমার জানিয়েছেন, এনকাউন্টারের সময় ৩ জন সাব ইন্সপেক্টর, ১ জন কনস্টেবল ও ২ জন এসটিএফ কম্যান্ডো আহত হয়েছেন ৷ কানপুরের এনকাউন্টারের ঘটনায় ২১ জন অভিযুক্ত ছিলেন ৷ ঘটনায় এখনও পর্যন্ত ৩জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ৬ জনের মৃত্যু হয়েছে বাকি ১২ জন এখনও পলাতক ৷
advertisement
advertisement
উত্তরপ্রদেশের মোস্ট ওয়ান্টেড ডন বিকাশ দুবেকে উজ্জয়িনী থেকে গ্রেফতার করা হয় ৷ মধ্যপ্রদেশের পুলিশ তাকে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দিয়েছিল ৷ এসটিএফ-এর টিম তাকে কানপুর নিয়ে আসছিল ৷ সেই সময় রাস্তায় দুর্ঘটনা ঘটে ৷
২ জুলাই পুলিশের টিম বিকাশ দুবেকে ধরতে পৌঁছলে তাদের উপর হামলা চালায় কুখ্যাত এই ডন ৷ ঘটনায় ৮ পুলিশকর্মীর মৃত্যু হয় ৷ এরপরই সেখান থেকে পালিয়ে যায় বিকাশ দুবে ৷ তবে ৯ জুলাই উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয় ৷ খুন, অপহরণ, তোলাবাজি, সাম্প্রদায়িক হিংসা বাধানো-সহ ৬০টি মামলা রয়েছে বিকাশের বিরুদ্ধে। এর আগে এনকাউন্টারে নিহত হয় গ্যাংস্টার বিকাশ দুবের ঘনিষ্ঠ দুই সহযোগী। উত্তরপ্রদেশের এটাওয়ায় এনকাউন্টারে নিহত হয় বিকাশ ঘনিষ্ঠ বব্বন দুবে ওরফে প্রবীণ। কানপুরে নিহত হয় প্রভাত মিশ্র।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নেগেটিভ এল বিকাশ দুবের করোনা রিপোর্ট, ক্যামেরার সামনে চলল ময়নাতদন্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement