advertisement

'গান্ধি ছিলেন পাকিস্তানের পিতা,' ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

Last Updated:

অনিল সৌমিত্রকে সাসপেন্ড করেছে দল৷ নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, 'রাষ্ট্রপিতা ছিলেন, কিন্তু পাকিস্তানের৷ ওঁর (মহাত্মা গান্ধি) মতো সন্তান ভারতে প্রচুর রয়েছে ও ছিল৷'

#নয়াদিল্লি: মহাত্মা গান্ধি-নাথুরাম গডসে বিতর্কে বেফাঁস মন্তব্যের জন্য ইতিমধ্যেই সাধ্বী প্রজ্ঞা-সহ তিন বিজেপি নেতাকে নোটিশ পাঠিয়েছেন দলের সভাপতি অমিত শাহ৷ বিজেপি নেতাদের দলে ভিড়লেন আরও এক নেতা৷ কয়েক ধাপ এগিয়ে বিজেপি-র মধ্যপ্রদেশের মুখপাত্র অনিল সৌমিত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, 'গান্ধি ছিলেন পাকিস্তানের পিতা৷'
অনিল সৌমিত্রকে সাসপেন্ড করেছে দল৷ নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, 'রাষ্ট্রপিতা ছিলেন, কিন্তু পাকিস্তানের৷ ওঁর (মহাত্মা গান্ধি) মতো সন্তান ভারতে প্রচুর রয়েছে ও ছিল৷'
এরপরেই বিজেপি ওই নেতার সদস্যপদ বাতিল করেছে৷ ৭ দিনের মধ্যে তাঁর বক্তব্যের জবাব চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে৷ যদিও News18-কে সাফাইয়ে বলেছেন, 'আমি গান্ধিজির মতের অনুসরণ করি৷ গান্ধিজির ভাবনাকে অনুসরণ করি৷ আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে৷ পাকিস্তান তৈরি হয়েছিল ব্রিটিশদের সঙ্গে মহম্মদ আলি জিন্না ও জওহরলাল নেহরুর ষড়যন্ত্র৷ দু জনেই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'গান্ধি ছিলেন পাকিস্তানের পিতা,' ফের বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement