advertisement

নতুন করে ছড়িয়েছে উত্তাপ, কার্ফু জারি শিলং-এ

Last Updated:

হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে শিলং৷ মেঘালয়ের রাজধানীর বেশকিছু জায়গায় জারি হয়েছে কার্ফু৷ মাঝে কিছুটা সিথিল হলেও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে৷

#শিলং: হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে শিলং৷ মেঘালয়ের রাজধানীর বেশকিছু জায়গায় জারি হয়েছে কার্ফু৷ বিকেল ৪ থেকে ভোর ৫ পর্যন্ত জারি থাকবে কার্ফু৷ মাঝে পরিস্থিতি কিছুটা সিথিল হলেও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে৷ পাঞ্জাবি অধ্যুষিত এলাকার বাসের এক খালাসিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়৷
দিল্লি থেকে শিরোমণি অকালি দলের সদস্যরা ঘুরে গিয়েছে এলাকা৷ পঞ্জাব সরকারও একটি দল পাঠিয়েছিল পরিস্থিতি খতিয়ে দেখতে৷ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরড সাংমার অভিযোগ, বহিরাগতদের উস্কানিতেই এমন ঘটনা ঘটেছে৷ তিনি আরও জানিয়েছেন, 'এটা কোনও সম্প্রদায়িক সম্প্রতির হানিকারক ঘটনা নয়, শুধুমাত্র একটি সম্প্রদায়ের বিচ্ছিন্ন সমস্যা৷ ঘটনাস্থল থেকে প্রচুর টাকা ও বিদেশি মদ পাওয়া গিয়েছে, যা প্রমাণ করে এর পিছনে কারও মদত রয়েছে', বলেছেন কনরড সংমা৷
advertisement
advertisement
ইতিমধ্যেই তিনি যোগাযোগ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে৷ সবকরমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷ শুক্রবার ও শনিবার উত্তপ্ত হয়ে ওঠে শিলং৷ ৪জনকে গ্রেফতার করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন করে ছড়িয়েছে উত্তাপ, কার্ফু জারি শিলং-এ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement