advertisement

উপনির্বাচনে ধাক্কা খেতেই এনডিএ-র অন্দরে কোন্দল প্রকট ! বিহারে ৪০ লোকসভা আসনে জেডিইউ চায় ২৫টা

Last Updated:

লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জোরদার ধাক্কা খাওয়ার পরই এনডি-এর শরিক দলগুলি ক্রমশ বিজেপির মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷

#পটনা: লোকসভা এবং বিধানসভা নির্বাচনে জোরদার ধাক্কা খাওয়ার পরই এনডি-এর শরিক দলগুলি ক্রমশ বিজেপির মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ৷ জেডিএস এবং শিবসেনার পর এবার সেই একই পথে পা বাড়াল জেডিইউ ৷ আসন্ন লোকসভা নির্বাচনে মোট ৪০টি আসনের মধ্যে ২৫টি আসনে লড়াইয়ের দাবি জানিয়ে বিজেপিকে ফের বিপাকে ফেলে দিল জেডিইউ নেতা নীতিশ কুমার ৷
রবিবার গভীর রাতে পটনায় নীতিশের বাসভবনে লোকসভার আসন নিয়েই বৈঠক হয় ৷ এরপরই সাংবাদিক সম্মেলন করেন জেডিইউ নেতা কে সি ত্যাগী ৷ তাঁর বক্তব্য, বিহারে বিজেপির থেকেও ক্ষমতাশালী দল জেডিইউ ৷ তাই লোকসভা ভোটে জোট বেঁধে লড়লেও বিজেপির থেকে বেশি আসনে লড়াই করবে জেডিইউ ৷ তাহলে বিহারে লড়াইটা অনেক সহজ হবে ৷ এমনটাই দাবি ত্যাগীর ৷
advertisement
অপরদিকে, বিজেপি কে সি ত্যাগীর এই যুক্তি মানতে নারাজ ৷ তাদের বক্তব্য, বিহারে জেডিইউ আঞ্চলিক দল হিসেবে শক্তিশালী দল হতে পারে ৷ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নীতিশ কুমার নেহাতই নগণ্য ৷ যদিও এই যুক্তি মানতে নারাজ জেডিইউ ৷ গত বিধানসভা ভোটে বিজেপির থেকে অনেক বেশি আসনে জিতেছিল জেডিইউ ৷ লোকসভা ভোটেও সেই যুক্তি দেখিয়েই লড়তে প্রস্তুত নীতিশ কুমার ৷ তাদের বক্তব্য, লোকসভা ভোটে ৪০টা আসনের মধ্যে ২৫টায় তারা লড়বে, বাকি ১৫টা দেওয়া হবে বিজেপিকে ৷
advertisement
advertisement
গত লোকসভা ভোটের দিকে যদি চোখ রাখা যায়,  ৪০টা আসনের মধ্যে ৩১টা পেয়েছিল এনডিএ । ইউপিএ পায় ৭টা, জেডিইউ মোটে ২। অর্থাৎ জেডিইউ-র হাত না ধরেও বিজেপি ৩১টি আসন জিতে নেয়।
ঘটনা হল, উপনির্বাচনে বিহারের একটি কেন্দ্রে বিপুল ভোটে হেরেছে বিজেপি ৷ এরপরই এনডিএ-তে ফাটলের ইঙ্গিতটি ক্রমশ স্পষ্ট হয়েছে ৷ এই কয়েকটা উপনির্বাচনে হারের পর এবার রাজস্থান এবং মধ্যপ্রদেশ নির্বাচন মোদি-শাহের কাছে যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উপনির্বাচনে ধাক্কা খেতেই এনডিএ-র অন্দরে কোন্দল প্রকট ! বিহারে ৪০ লোকসভা আসনে জেডিইউ চায় ২৫টা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement