advertisement

শার্লে এবদোর বর্ষপূর্তিতে সন্ত্রাসের ছায়া প্যারিসে

Last Updated:

ফের সন্ত্রাসের আতঙ্ক প্যারিসে ৷ ছুরি নিয়ে থানায় ঢোকার চেষ্টা করলে গুলি চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করে ফরাসি পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্যারিস এলাকায় ৷

#প্যারিস: ফের সন্ত্রাসের আতঙ্ক প্যারিসে ৷ ছুরি নিয়ে থানায় ঢোকার চেষ্টা করলে গুলি চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করে ফরাসি পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্যারিস এলাকায় ৷
প্রশাসন সূত্রে খবর, সন্দেহজনকভাবে হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি ৷ পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশকে উল্টে আক্রমণ করে ওই ব্যক্তি ৷ তারপরই গুলি চালায় পুলিশ ৷ মৃতের দেহ পরীক্ষা করে দেখা যায় যে, লোকটির জামার মধ্যে একটি তার জড়ানো রয়েছে ৷ বম্ব সন্দেহে ডাকা খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়ার্ডকে ৷ গোটা প্যারিসকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে ৷ তল্লাশি চালানো হচ্ছে গোটা প্যারিস জুড়ে ৷ প্রসঙ্গত উল্লেখ্য, গত জানুয়ারিতে এই দিনেই ঘটেছিল শার্লে এবদোর সেই মর্মান্তিক ঘটনা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শার্লে এবদোর বর্ষপূর্তিতে সন্ত্রাসের ছায়া প্যারিসে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement