advertisement

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের নামে হুমকি চিঠি

Last Updated:

প্রজাতন্ত্র দিবসে উপলক্ষে ভারতে আসার কথা ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের ৷ প্রজাতন্ত্র দিবসে দেশে জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷ তাই আগে থেকেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে নয়াদিল্লি। কিন্তু ওলান্দের নামে হুমকি চিঠি ফের একবার চিন্তার ভাঁজ ফেলেছে নিরাপত্তা আধিকারিকদের কপালে ৷ বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফরাসি দূতাবাসে মেলে ফরাসি প্রেসিডেন্টের নামে হুমকি চিঠি । প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কখা ওলান্দের ৷ এরপর থেকেই উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশজুড়ে ৷

#নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে উপলক্ষে ভারতে আসার কথা ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের ৷ প্রজাতন্ত্র দিবসে দেশে জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷ তাই আগে থেকেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে নয়াদিল্লি। কিন্তু বৃহস্পতিবার ওলান্দের নামে আসা হুমকি চিঠি ফের একবার চিন্তার ভাঁজ ফেলেছে নিরাপত্তা আধিকারিকদের কপালে ৷ এদিন বেঙ্গালুরুর ফরাসি দূতাবাসে ফরাসি প্রেসিডেন্টের নামে মেলে একটি হুমকি চিঠি ।  প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কখা ওলান্দের ৷ এরপর থেকেই উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশজুড়ে ৷
সূত্রের খবর, বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রেঞ্চ কনস্যুলেটে ফ্রাঁসোয়া ওলান্দের নামে হুমকি চিঠি মেলে ৷ ইংরাজিতে লেখা চিঠিতে ভারত সফরে আসতে বারণ করা হয়েছে ওলান্দকে ৷ পুলিশ জানিয়েছে, ফরাসি দূতাবাসে পাঠানো চিঠি চেন্নাইয়ের পোস্ট অফিসে থেকে জানুয়ারির ৫ তারিখ পোস্ট করা হয়েছে ৷ বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় এই চিঠির ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কে ওই চিঠিটি পাঠিয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ ৷ সূচী অনুযায়ী, ২৪ জানুয়ারি ভারতে আসার কথা ওলান্দের ৷ তবে হুমকি চিঠি পাওয়ার পর এখনও পর্যন্ত ভারত সফর বাতিল করার কোনও কথা জানানি ওলান্দ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের নামে হুমকি চিঠি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement