advertisement

চার বছর বয়সে পাঁচবার জেলে গেছে এই শিশুকন্যা

Last Updated:

মাত্র চার বছর বয়সে পাঁচবার জেলে গেছেন ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ তবে এর চেয়েও আশ্চর্যজনক ব্যাপার হল বিনা কোনও অপরাধেই এই নাবালিকা পাঁচবার জেলে গিয়েছে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রার ৷

#আগ্রা: মাত্র চার বছর বয়সে পাঁচবার জেলে গেছেন ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ তবে এর চেয়েও আশ্চর্যজনক ব্যাপার হল বিনা কোনও অপরাধেই এই নাবালিকা পাঁচবার জেলে  গিয়েছে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের  আগ্রার ৷
জানা গিয়েছে, এই মেয়েটির মা চোরেদের একটি দলের সদস্য ৷ যখনই কোনও অপরাধের জন্য ওই মহিলাকে গ্রেফতার করা হয় তখনই বাধ্য হয়ে তার ছোট মেয়েকেও জেলে রাখতে হয় পুলিশকে ৷
শুক্রবার আগ্রা জিআরপি যখন অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে তখন বাধ্য হয়ে তার চার বছরের মেয়েকেও পাঁচবারের জন্য জেলে পাঠাতে হয় ৷
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, এই বাচ্চাটির মা ট্রেনে চুরি করে এমন একটি দলের সঙ্গে যুক্ত ৷ ধৃতের নাম রেশমা ৷ পুলিশ আধিকারিক জানিয়েছে, এইবার যখন রেশমাকে গ্রেফতার করা হয় তখন তিনি পাঁচমাসের গর্ভবতী ছিলেন ৷ এরকম পরিস্থিতিতে রেশমা জেলেই সন্তানের জন্ম দেবে বলে মনে করা হচ্ছে ৷
রেশমা জানিয়েছেন, তার স্বামী সঞ্জু নেশা করে দিন কাটিয়ে দেন ৷ এবং বেশিরভাগ দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তাকে ও ছোট মেয়েকে মারধর করে থাকেন ৷ তাই যখনই রেশমা জেলে যান তখন মেয়েকেও সঙ্গে নিয়ে যান ৷
advertisement
পুলিশের অনের শীর্ষ আধিকারিক তাঁকে চুরির পেশা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ কারণ এর জন্য তার ছোট কন্যা সন্তানটিকেও জেলে রাত কাটাতে হচ্ছে ৷ কিন্তু মহিলা এখনও চুরির সঙ্গে যুক্ত রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চার বছর বয়সে পাঁচবার জেলে গেছে এই শিশুকন্যা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement