advertisement

আইএসয়ে যোগ দিতে সিরিয়ায় পাড়ি, আটক ৪ ভারতীয় যুবক

Last Updated:

একের পর এক জঙ্গি বিস্ফোরণে কেঁপে উঠছে বিশ্বের বিভিন্ন দেশ ৷ এরপর থেকেই সন্ত্রাসবাদ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বজুড়ে ৷ আর তারই মাঝে ফের ISIS- জঙ্গি সংগঠনে যোগ দিতে সিরিয়ায় পাড়ি দিল চার ভারতীয় যুবক ৷ চারজনের গতিবিধি দেখে সন্দেহ হল চার জনকেই আটক করেছে সিরিয়ার সেনা ৷ ভারতীয় প্রশাসনকে খবর দিয়ে তাদের সম্বন্ধে তথ্য চেয়ে পাঠিয়েছে সিরিয়া ৷

#নয়াদিল্লি: একের পর এক জঙ্গি বিস্ফোরণে কেঁপে উঠছে বিশ্বের বিভিন্ন দেশ ৷ এরপর থেকেই সন্ত্রাসবাদ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বজুড়ে ৷ আর তারই মাঝে ফের ISIS- জঙ্গি সংগঠনে যোগ দিতে সিরিয়ায় পাড়ি দিল চার ভারতীয় যুবক ৷ চারজনের গতিবিধি দেখে সন্দেহ হল চার জনকেই আটক করেছে সিরিয়ার সেনা ৷ ভারতীয় প্রশাসনকে খবর দিয়ে তাদের সম্বন্ধে তথ্য চেয়ে পাঠিয়েছে সিরিয়া ৷
এই মুহূর্তে তিন দিনের ভারত সফরে এসেছেন সিরিয়ার উপ প্রধানমন্ত্রী ৷ তিনি জানিয়েছেন চার জন ভারতীয় যুবক ISIS-এ দিতে পাড়ি দিয়েছে সিরিয়ায় ৷ তাদের কে দামাস্কাস থেকে আটক করা হয়েছে ৷ তবে ঠিক কবে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বিস্তারিত জানাননি ৷ বৃহস্পতিবার সাংবাদিকদের সিরিয়ার উপ প্রধানমন্ত্রী জানান, জর্ডন দিয়ে সিরিয়ায় ঢোকে ওই চার যুবক। সেখানে তাদের  আটক করে সিরিয়ার সেনা ৷ তবে চার জনের নাম ও পরিচয় সম্পর্কে এখনও কিছু জানান যায়নি ৷ ভারতীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে এই পর্যন্ত বেশ কয়েক জন সিরিয়ায় ISIS-Sএ যোগ দিয়েছেন ৷ এর মধ্যে ছ’জন যুদ্ধে প্রাণ হারিয়েছে বলে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে তিন জনকে নাগপুর বিমানবন্দর থেকে আটক করে ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷ ২০১৪ সালে ISIS-কে নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷ এর পর থেকেই যুব সমাজদের ওই জঙ্গি সংগঠনে যোগ দেওয়া থেকে আটকাতে তৎপর হয়ে উঠেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আইএসয়ে যোগ দিতে সিরিয়ায় পাড়ি, আটক ৪ ভারতীয় যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement