advertisement

প্রয়াত এম পি বীরেন্দ্র কুমার, বয়স হয়েছিল ৮৩

Last Updated:

রাজ্যসভার সদস্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদে ছিলেন তিনি৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়৷

#তিরুবন্তপুরম: প্রয়াত এলজেডি (Loktantrik Janata Dal) নেতা ও প্রাক্তন রাজ্যসভার সদস্য এম পি বীরেন্দ্র কুমার (M.P. Veerendra Kumar)৷ বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়৷ বয়স হয়েছিল ৮৩৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি৷ এর পাশাপাশি মাতৃভূমি (Mathrubhumi) প্রকাশনা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি৷ বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন৷ সেখানেই তাঁর মৃত্যু হয়৷
কেরলের ওয়ানাড জেলার কালপেট্টায় তাঁর জন্ম৷ বাবা এম কে পদ্মপ্রভ ছিলেন সোশ্যালিস্ট নেতা৷ কালপেট্টা এবং কোঝিকোড়ে প্রাথমিক লেখাপড়া করেন তিনি৷ এরপর মাদ্রাজের বিবেকানন্দ কলেজে দর্শন নিয়ে পড়াশুনা করেন তিনি৷ সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেন৷
এরপর দেশে ফিরে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সোশ্যালিস্ট পার্টিতে (Socialist Party) হাতেখড়ি হয় তাঁর৷ সেখান থেকেই রাজনৈতিক জীবনের শুরু৷ পরে জনতা পার্টি ও জনতা দলের সদস্য হন তিনি৷ তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়াত এম পি বীরেন্দ্র কুমার, বয়স হয়েছিল ৮৩
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement