advertisement

INX মিডিয়া দুর্নীতি: সুপ্রিম কোর্টে জামিন পেলেন চিদম্বরম

Last Updated:

তবে সিবিআই মামলায় জামিন পেলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় ২৪ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন প্রবীণ কংগ্রেস নেতা৷

#নয়াদিল্লি: INX মিডিয়া দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম৷ সিবিআই-এর দায়ের করা মামলায় আজ অর্থাত্‍ মঙ্গলবার চিদম্বরমের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট৷ এই মামলায় দিল্লি হাইকোর্ট জামিনের আর্জি খারিজ করে দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরম৷
advertisement
তবে সিবিআই মামলায় জামিন পেলেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় ২৪ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে থাকবেন প্রবীণ কংগ্রেস নেতা৷ ফলে এখনই মুক্তি পাচ্ছেন না তিনি৷ জামিন পাওয়ার জন্য, ১ লক্ষ টাকার বন্ড ও ট্রায়াল কোর্টে পাসপোর্ট জমা দিতে হবে৷ আদালতের অনুমতি না নিয়ে দেশের বাইরেও যেতে পারবেন না চিদম্বরম৷
advertisement
গত ২৫ মে আইএনএক্স মিডিয়া মামলায় চিদম্বরমের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই৷ ২০১৭ সালে আর্থিক তছরুপের অভিযোগে মামলা করে ইডি৷ গত বৃহস্পতিবার দিল্লির আদালতের বিশেষ বিচারক অজয় কুমার কুহার চিদম্বরমকে জেরার অনুমতি দেয় ইডি-কে৷ একই সঙ্গে ইডি হেফাজতে চিদম্বরমকে বাড়ির তৈরি রান্না, পশ্চিমী টয়লেট ও ওষুধ খাওয়ারও অনুমতি দেন বিচারক ৷ ৭৪ বছরের প্রবীণ কংগ্রেস নেতাকে ১৪ দিনের হেফাজতে চেয়েছিল ইডি৷ সিবিআই মামলায় চিদম্বরমকে ২৪ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেরও নির্দেশ দিয়েছে আদালত ৷
advertisement
আরও ভিডিও: INX Media Case: চিদম্বরমকে যখন গ্রেফতার করল সিবিআই, দেখুন সেই রূদ্ধশ্বাস মুহূর্ত
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
INX মিডিয়া দুর্নীতি: সুপ্রিম কোর্টে জামিন পেলেন চিদম্বরম
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement