advertisement

বুলেট ট্রেনের কথা ভুলে যান, নতুন ইঞ্জিনে রাজধানী-শতাব্দী এবার ছুটবে হাওয়ার গতিবেগে !

Last Updated:
#নয়াদিল্লি: বুলেট ট্রেন কবে ভারতে চালু হবে, তা নিয়ে জল্পনার শেষ নেই ৷ আপাতত বুলেট ট্রেনের কথা ভুলে যান ৷ কারণ সেটি কবে চালু হবে তা তা কারোরই জানা নেই ৷ তবে বুলেট ট্রেনের স্বপ্ন জাগিয়ে তুলতে এবার এসে গিয়েছে নতুন ইঞ্জিন ৷ যার গতিবেগ ঘণ্টায় ২০০ কিমি-এর বেশি !
advertisement
advertisement
নতুন ইঞ্জিনে রাজধানী, শতাব্দীর মতো ট্রেনগুলি ছুটবে হাওয়ার গতিবেগে ৷ পাশাপাশি গতিমান এক্সপ্রেসের গতিও আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে রেলের ৷ ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছুটবে এই ট্রেন ৷
ভারতীয় রেলকে এই নতুন উপহার দিয়েছে বাংলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। বুধবার এই কারখানা থেকেই বেরিয়েছে ভারতের প্রথম রেল ইঞ্জিন, যা ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে চলার সক্ষম। দেশের মধ্যে এই ধরনের ইঞ্জিন প্রথমবার তৈরি হল। ওয়্যাপ ফাইভ গোত্রের এই ইলেকট্রিক ইঞ্জিনটি অ্যারোডাইনামিক এবং এরগোনোমিক নকশায় তৈরি। এর ফলে এই ইঞ্জিন যেমন উচ্চগতি সম্পন্ন, তেমনই বিদ্যুতও অনেকাংশেই বাঁচবে। চালক এবং কর্মীদের সুবিধার জন্যও আরও উন্নত প্রযুক্তিও রয়েছে এই ইঞ্জিনে ৷ এই উচ্চগতি সম্পন্ন ইঞ্জিন দিয়েই ভবিষ্যতে রাজধানী, শতাব্দী, গতিমানের মতো ট্রেনগুলি চালানো হবে বলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বুলেট ট্রেনের কথা ভুলে যান, নতুন ইঞ্জিনে রাজধানী-শতাব্দী এবার ছুটবে হাওয়ার গতিবেগে !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement