advertisement

‘এক জওয়ানকে চড়ের বদলা ১০০ জেহাদিকে খতম’, জওয়ান নিগ্রহে সরব গম্ভীর-সহবাগ

Last Updated:

কাশ্মীরের জওয়ান নিগ্রহের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হলেন গৌতম গম্ভীর ৷

#নয়াদিল্লি: কাশ্মীরে জওয়ান নিগ্রহের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হলেন গৌতম গম্ভীর ৷ বৃহস্পতিবার ট্যুইটারে একাধির বিস্ফোরক ট্যুইট করলেন কেকেআর-এর অধিনায়ক  ৷
সম্প্রতি ভোটকেন্দ্র থেকে ফেরার সময় কয়েকজন কাশ্মীরি যুবকের নিগ্রহের শিকার হতে হয় এক সেনা জওয়ানকে ৷ এই ঘটনার পরিপ্রক্ষিতে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন গম্ভীর ৷ ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, ‘ভারতীয় সেনার উপরে যারা আক্রমণ করেন বা যারা আজাদি চাইছে তারা কাশ্মীর ছেড়ে চলে যেতে পারে ৷’ তিনি আরও লেখেন, ‘এক জওয়ানকে চড় মারার জন্য ১০০ জেহাদিকে খতম করা হোক ৷’
advertisement
এদিন গম্ভীরের পাশাপাশি আক্রান্ত সিআরপিএফ জওয়ানের পাশে দাঁড়িয়েছেন বীরেন্দ্র সহবাগ ৷ তিনি লেখেন, এরকম ব্যবহার কখনই মেনে নেওয়া উচিৎ নয় ৷
advertisement
গত রবিবার উপনির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায় উপত্যকায় ৷ ভোটগ্রহণের মাঝেই বিক্ষোভকারীরা ভোট পর্ব বিঘ্নিত করার চেষ্টা করে ৷ মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় হিংসা ছড়ানোর চেষ্টা হলে গুলিতে তিনজনের মৃত্যু হয় ৷ জখম হয়েছেন আরও পাঁচজন ৷
advertisement
সোমবার একটি ভিডিও প্রকাশ পায় তাতে দেখা যায় যে কয়েকজন বিক্ষোভকারী এক সেনা জওয়ানকে বেধড়ক মারধর করছে ৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরেল হতেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘এক জওয়ানকে চড়ের বদলা ১০০ জেহাদিকে খতম’, জওয়ান নিগ্রহে সরব গম্ভীর-সহবাগ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement