advertisement

স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মহিলা

Last Updated:

স্বামী বিবাহ বার্ষিকী ভুলে যাওয়ায় আত্মঘাতী মহিলা ৷ পুণম পাল নামে ২৮ বছরের ওই মহিলা বুধবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ৷ ঘটনাটি ঘটেছে কানপুরের বরো-৮ জেলায় ৷

#কানপুর: স্বামী বিবাহ বার্ষিকী ভুলে যাওয়ায় আত্মঘাতী মহিলা ৷ পুণম পাল নামে ২৮ বছরের ওই মহিলা বুধবার নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ৷ ঘটনাটি ঘটেছে কানপুরের বরো-৮ জেলায় ৷
পুলিশ জানিয়েছে, পুণমের স্বামী রাজেশ বেসরকারি একটি হাসপাতালে কর্মরত ছিলেন ৷ পুণমের তাদের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে রাজেশকে কাজ থেকে ছুটি নিতে বলেছিলেন ৷ কিন্তু রাজেশ ছুটি না নিয়ে পুণমকে জানায় অফিসে দরকারি কাজ আছে, তাই তাকে যেতেই হবে ৷ তবে যাওয়ার আগে আশ্বাস দেন যে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে বিকেলে ৷ এই নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটিও হয় ৷ এরপর পুণমের শাশুড়ি বাজার করতে বাইরে চলে যায় ৷ বিকেলে বাড়ি ফিরে দেখে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে পুণম ৷ ঘরের মধ্যে ঝুলছে তার নিথর দেহ ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ পুণমের পরিবাবরের লোকজন কোনও অভিযোগ দায়ের না করায় আপাতত তার শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে না পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মহিলা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement