advertisement

ভারতে তৈরি হবে ‘ফ্লাইং কার’, যানজটের এড়িয়ে উড়ে যাওয়ার রাস্তা এবার পাকা

Last Updated:

রাস্তায় চললে এটির গতি হতে পারে সর্বোচ্চ ১৬০ কিলোমিটার আর আকাশ পথে এর গতি হতে পারে ঘণ্টায় ১৮০ কিলোমিটারের কাছাকাছি

#‎আমস্টারডাম: ভারতে তৈরি হবে উড়ন্ত গাড়ি বা ফ্লাইং কার৷ এর আগে ইউরোপের বেশ কয়েকটি দেশে এই গাড়ির পরীক্ষামূলক উড়ান হয়েছে৷ এবার ভারতেই সেই উড়ন্ত গাড়ি তৈরির পরিকল্পনা করা হচ্ছে৷
নেদারল্যান্ডের ফ্লাইং কার তৈরির সংস্থা ‘প্যাল ভি’ গুজরাতে একটি উড়ন্ত গাড়ি তৈরির কারখানা তৈরি করার পরিকল্পনা করেছে৷ ২০২১ সালের মধ্যে সেই কারখানায় উৎপাদন শুরু হবে বলেও জানা গিয়েছে৷ সংবাদসংস্থা সূত্রে খবর গুজরাতের মুখ্যসচিব এম কে দাস ও উৎপাদনকারী সংস্থার মধ্যে একটি চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়ে গিয়েছে৷ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সরকার কারখানা তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছে৷
advertisement
গুজরাতে কারখানা তৈরির বিষয়ে সংস্থা জানিয়েছেন, সেখানে বাণিজ্যিক পরিস্থিত অনুকুল ও বাজার যথেষ্ট শক্তিশালী, তাই সেই রাজ্যেই কারখানা তৈরি করার কথা স্থির করেছেন তাঁরা৷ এছাড়া বাণিজ্য বন্দর থেকে শুরু করে পরিকাঠামো গত সাহায্যের আশ্বাস পাওয়াতেই গুজরাতকে তাঁরা বেছে নিয়েছেন বলে জানিয়েছেন সংস্থার উচ্চপদস্থ আধিকারিকেরা৷ এখানে তৈরি গাড়ি ইউরোপ ও আমেরিকায় রপ্তানি করা হবে বলেও সংস্থা জানিয়েছে৷
advertisement
advertisement
এই গাড়িতে থাকবে দুটি ইঞ্জিন৷ ছোট হেলিকপ্টারের মতো একটি ব্লেড৷ রাস্তায় চললে এটির গতি হতে পারে সর্বোচ্চ ১৬০ কিলোমিটার আর আকাশ পথে এর গতি হতে পারে ঘণ্টায় ১৮০ কিলোমিটারের কাছাকাছি৷ গাড়ির তেলের ট্যাঙ্ক সম্পুর্ণ ভর্তি করার পর এটি ৫০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলেও জানিয়েছে সংস্থা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারতে তৈরি হবে ‘ফ্লাইং কার’, যানজটের এড়িয়ে উড়ে যাওয়ার রাস্তা এবার পাকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement