advertisement

ঘন কুয়াশার জেরে শনিবারও রাজধানীতে বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা

Last Updated:

ঘন কুয়াশার জেরে রাজধানীতে বিপর্যস্ত রেল ও বিমান চলাচল ৷

#নয়াদিল্লি: গতকাল, বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে সকালে কিছু সময়ের জন্য বিমান চলাচলই বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ বেশ কয়েক ঘণ্টার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলে ফের চালু হয় বিমান পরিষেবা ৷ আজ, শনিবার সকালের ছবিটাও প্রায় এক ৷ ঘন কুয়াশার জেরে রাজধানীতে বিপর্যস্ত রেল ও বিমান চলাচল ৷ দৃশ্যমানতা কমে ৫০ মিটারেরও নীচে নেমে গিয়েছে ৷ এর ফলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা করাটা সকালের দিকে এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ৷
আজ সকালে দিল্লি-লখনউ উড়ান বাতিল হয়েছে ৷ মোট চারটি অন্তর্দেশীয় উড়ান ছাড়তে দেরী হয়েছে ৷ রাজধানী-সহ গোটা উত্তর ভারতেই এখন পরিস্থিতি একইরকম ৷ উত্তরপ্রদেশ-বিহারেও ঘন কুয়াশার জেরে সমস্যায় পড়েছে ট্রেন ও বিমান চলাচল ৷  একই অবস্থা রেল পরিষেবার ক্ষেত্রেও ৷ ঘন কুয়াশার জেরে দিল্লিতে আসা-যাওয়া ৮১ টি ট্রেন এখন দেরিতে চলছে ৷ আজ ও আগামীকাল রবিবার মিলিয়ে ইতিমধ্যেই ১৩টি ট্রেন বাতিল করা হয়েছে ৷ ৪০ টি ট্রেনের সময়সূচী বদল করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঘন কুয়াশার জেরে শনিবারও রাজধানীতে বিপর্যস্ত রেল ও বিমান পরিষেবা
Next Article
advertisement
West Bengal Weather Update: আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আরও বাড়বে তাপমাত্রা !

  • আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement