advertisement

নাগরিকত্ব বিলের প্রতিবাদ মিছিলে দেশবিরোধী স্লোগান, ৪ নেতার বিরুদ্ধে এফআইআর

Last Updated:
#আগরতলা: নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে ত্রিপুরা ৷ কখনও প্রতিবাদ মিছিল তো কখনও হিংসাত্মক ঘটনা ৷
গত ৩০ জানুয়ারি এমনই একটি বিক্ষোভকারীদের মিছিল থেকে ওঠে দেশবিরোধী স্লোগান ৷ ‘Bye Bye India, Hello China’ স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিল ৷ সেই ঘটনার তদন্তে নেমেই চারজন নেতা এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ ৷
এই বিলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে অ-মুসলমান ৬টি সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে ৷ এই বিল আইনে রূপান্তরিত হলে সমস্যায় পড়বেন উত্তর-পূর্বের বাসিন্দারা ৷ সেই কারণে এই বিলের প্রতিবাদে আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা, আইপিএফটি-র প্রেসিডেন্ট আঘোরে দেববর্মা এবং বিপিএইচআরও প্রেসিডেন্ট অ্যান্টনি দেববর্মার নেতৃত্বে মিছিল করেন দলের সমর্থকেরা ৷ সেই মিছিল থেকেই ওঠে দেশবিরোধী স্লোগান, ‘Bye Bye India, Hello China’ ৷
advertisement
advertisement
সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ ভিডিও ফুটেজ এবং আরও বেশ কিছু তথ্যপ্রমাণের উপর ভিত্তি করে জগদীশ দেববর্মা, আঘোরে দেববর্মা এবং অ্যান্টনি দেববর্মা-সহ দলের অন্যান্যদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করে জিরানিয়া থানার সাব ইনস্পেকটর রবীন্দ্র দেববর্মা ৷
সেই মিছিলে ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মাও ৷ তাঁর বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নাগরিকত্ব বিলের প্রতিবাদ মিছিলে দেশবিরোধী স্লোগান, ৪ নেতার বিরুদ্ধে এফআইআর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement